সারাংশঃ মানুষের জীবনে সুন্দর মুখের চেয়ে স্বভাবের সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বভাবের সুন্দরই প্রকৃত সুন্দর। নিজের স্বভাব ভালো না হলেও মানুষ স্বভাবের ভালো দিক ভালোবাসে। তাই প্রত্যেকের উচিত পরিশ্রম ও সাধনার মাধ্যমে সুন্দর স্বভাব গড়ে তোলা।
Related Question
View Allবার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বেঁধে বিচার করা ঠিক নয়। মন যাদের জড় পদার্থের মতো কুসংস্কারাচ্ছন্ন, নতুন উদ্যম ও চেতনাকে- যারা ভয় পায়- তারাই প্রকৃতপক্ষে বৃদ্ধ। অপরপক্ষে যারা উদ্যমী, নতুনকে বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না- তারা বয়সে বৃদ্ধ হয়েও তরুণ।
মানুষ যখন কোনো কারনে শোকাহত হয়ে নীরস হয়ে পরে তখন তার কাছে পার্থিব দুনিয়ার সবকিছুই অর্থহীন হয়ে ওঠে। সে মৌন ও বাহ্যিক জগতের কর্মকান্ডে নিশ্চল হয়ে পরে। যার ফলস্বরূপ তাকে দায়িত্ব-কর্তব্য যথায়থ পালনে ব্যার্থ হয়ে প্রশ্নবিদ্ধ হতে হয় সমাজের অনুশাসনে।
জ্ঞান মানুষের মধ্যে শুধু শক্তিই দেয় না, জ্ঞান মানুষকে দেয় দৃষ্টির- আলো। এই সভ্য সমাজেও সে আলোর অভাবে জনগণের একটা বিরাট অংশ জ্ঞান- বিজ্ঞান, শিল্প-সাহিত্যের ফসল উপভোগ করতে পারছে না। সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো বিস্তার করা হলে তারা সমাজ- সত্যতার অগ্রগতির সঙ্গে পা মিলিয়ে চলার উপযুক্ত শক্তি অর্জন করতে পারবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!