সুজন একটা প্রতিষ্ঠানের সদস্য, যে প্রতিষ্ঠানটি ২০০১ সালের একটি আইনের অধীনে নিবন্ধিত হয়ে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। স্থানীয়' এ ধরনের অনেক প্রতিষ্ঠান মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এরূপ প্রতিষ্ঠান ছাড়াও সুজনের মতো সদস্যরা এ ব্যাংকে লেনদেন করে। অন্যদিকে নাশিদ একটি ব্যাংকে লেনদেন করে যেই ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে ও ঋণ দেয়। দেশের বিভিন্ন স্থানে এর শাখা রয়েছে। তদুপরি প্রতিষ্ঠানটি দেশের ব্যাংক ব্যবসায়ের অভিভাবক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সদস্য। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে ব্যাংকিং ব্যবস্থায় একটি অফিসের মধ্যেই ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে তাকে একক ব্যাংক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

ব্যাংক অর্থের যোগান ও এর সরবরাহের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখে বলে ব্যাংককে অর্থনীতির চালিকাশক্তি বলা হয়। ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে। অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে আমানত সংগ্রহ করে। উৎপাদনের বিকাশে ঋণদান, লাভজনক প্রকল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এজন্য ব্যাংককে অর্থনীতির চালিকাশক্তি বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের সুজনের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে সমবায় ব্যাংক।
সমবায় আইনের ভিত্তিতে সমিতির সদস্যদের আর্থিক কল্যাণের জন্য স্বল্প সুদে যে ব্যাংক ঋণ দেয় তাকে সমবায় ব্যাংক বলে। এই ব্যাংক সমস্যদের বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে সংগ্রহ করে মূলধন গঠন করে। উদ্দীপকের সুজন যে প্রতিষ্ঠানের সদস্য সেটি ২০০১ সালের আইনের অধীনে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি স্বল্পসুদে ঋণ দেয়। এ ধরনের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ, মুনাফা অর্জন নয়। স্থানীয় এ ধরনের অনেক প্রতিষ্ঠান মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটি হলো সমবায় ব্যাংক। এরূপ ব্যাংক সাধারণত অতালিকাভুক্ত হয়। সুতরাং, সুজনের ব্যাংকটি সমবায় ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের নাশিদের ব্যাংকটি সুজনের ব্যাংক অপেক্ষা অনেক উত্তম- আমি এর সাথে একমত।

দেশের অভ্যন্তরে কর্মরত 'যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অন্তর্ভুক্ত থেকে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। অন্যদিকে, যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অন্তর্ভুক্ত হয় না তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে।

উদ্দীপকে দেখা যায়, নাশিদের ব্যাংকটি তালিকাভুক্ত এবং সুজনের ব্যাংকটি অতালিকাভুক্ত। নাশিদের ব্যাংকটিকে তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নীতিমালা ও আদেশ-নির্দেশ যথাযথভাবে মানতে হয়। যার ফলে এরা আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা লাভ করে। আর সুজনের ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে।

নাশিদের ব্যাংকটি সুজনের ব্যাংক অপেক্ষা অনেক উত্তম- আমি এর সাথে একমত। কারণ যে ব্যাংকগুলো তালিকাভুক্ত সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে। ফলে ঋণদান, ঋণ গ্রহণ, বিনিময়ের মাধ্যম সৃষ্টিসহ সকল ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিয়ম অনুযায়ী করে থাকে। যার সার্বিক নিয়ন্ত্রণে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে অতালিকাভুক্ত ব্যাংকগুলো এ সকল সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়। সুতরাং, উপরি-উক্ত কারণে তালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক থেকে উত্তম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
78
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

KYC ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত KYC ফর্ম। এর মাধ্যমে গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক KYC ফর্ম সংরক্ষণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
213
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।

উদ্দীপকের রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকেই রূপসা ব্যাংক লি. মুনাফা অর্জন করে। তাই বলা যায়, রূপসা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
253
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন। এটি মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, আর্থিক নীতি প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে। তাছাড়া ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি কেন্দ্রীয় ব্যাংকের কাজ।

উদ্দীপকে উল্লিখিত মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের মেঘনা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। পরবর্তীতে সে অনুযায়ী আর্থিক নীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজে সাহায্য করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি রাখে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক লি. দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
192
উত্তরঃ

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পন্ন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
200
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
199
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews