স্বপ্না সপ্তম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলাতেও তেমনি। এজন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে। এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে। সবার সামনে আসতে বিব্রতবোধ করে। লেখাপড়া যে আর হবে না সে ও তার পরিবার নিশ্চিত হয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা, সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে। এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে।
"সুভার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের সহপাঠীদের মতো হতো তাহলে 'সুভা' গল্পের সুভার পরিবারকে এত বিড়ম্বনার শিকার হতে হতো না।"- মন্তব্যটি যথার্থ।
মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু শারীরিক প্রতিবন্ধিতার কারণে আমাদের সমাজে মানুষ নানা রকম অবহেলার শিকার হয়। সমাজের মানুষের সহানুভূতি ও বন্ধুত্বসুলভ আচরণ এই মানুষগুলোর জীবনকে আরও সুন্দর করতে পারে।
উদ্দীপকের স্বপ্না সড়ক দুর্ঘটনায় এক হাত ও এক পা হারিয়ে সমাজের অবহেলার আশঙ্কায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। কিন্তু সহপাঠীদের ঐকান্তিক সহানুভূতি ও সাহস তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পেছনে কাজ করে সহপাঠীদের সহযোগিতামূলক আচরণ। কিন্তু 'সুভা' গল্পের সুভার পরিবেশ, সমাজ উলটো পরিস্থিতি সৃষ্টি করেছে। সুভার জীবনের করুণ পরিণতির জন্য পরিবারে তাকে নিয়ে দুশ্চিন্তা এবং মায়ের বিরূপ আচরণ দায়ী। ঘনিষ্ঠ বন্ধু প্রতাপও তাকে সহানুভূতি না জানিয়ে তাচ্ছিল্য করেছে। বিয়ের পাত্রের সন্ধানে নিজ পরিবার, মাতৃভূমি, চারপাশের পরিচিত পরিবেশ ছেড়ে তাকে অজানা গন্তব্যে পাড়ি জমাতে হয়, যা অত্যন্ত বেদনাদায়ক। উদ্দীপকে স্বপ্নার সহপাঠীদের মতো সুভা যদি সহমর্মিতা, সহযোগিতামূলক আচরণ ও সহানুভূতি পেত তাহলে তাকে নিজ মাতৃভূমি ছাড়তে হতো না। সুভার জীবনও উদ্দীপকের স্বপ্নার মতো এক সুন্দরতম সুখময় পরিণতির দিকে অগ্রসর হতো।
উদ্দীপকের স্বপ্না সহপাঠীদের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধিতা জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু 'সুভা' গল্পের সুভা সামাজিক প্রতিকূল পরিবেশের কারণে পরিবারে দুশ্চিন্তার কারণ হয়েছে এবং মাতৃভূমি ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। অনুকূল পরিবেশ পেলে সুভার পরিবারকে এত বিড়ম্বনায় পড়তে হতো না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?