রনি অল্পবয়সেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায়। ভাই-বোন, মা- বাবা ও প্রতিবেশীদের সার্বিক সহযোগিতা পেয়ে সে স্বাভাবিক জীবন-যাপন করার চেষ্টা করে। স্কুলে ভর্তি হলে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা করতে থাকে। গত এসএসসি পরীক্ষায় 'এ' প্লাস পেয়ে সে সবাইকে তাক লাগিয়ে দেয়।
"সুভা যদি রনির মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদাক্রান্ত হয়ে উঠত না।"- মন্তব্যটি যথার্থ।
আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধিতার শিকার। এ কারণে তারা পরিবার ও সমাজে অবহেলিত হয়। সঠিক পরিচর্যা ও মমত্ববোধ তাদের স্বাভাবিক ও সুন্দর জীবন নির্মাণে সহায়তা করে।
উদ্দীপকের রনি টাইফয়েড জ্বরে আক্রান্ত বিকলাঙ্গ একজন কিশোর। এই প্রতিবন্ধিতা তার জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। সকলের সহযোগিতার ফলে যে অনুকূল পরিবেশ রনি পেয়েছে তার জন্যই সে 'এ' প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে 'সুভা' গল্পের সুভা সহযোগিতা, সহমর্মিতা ও অনুকূল পরিবেশ পাওয়া থেকে বঞ্চিত। তাই তার জীবন বিষাদাক্রান্ত হয়ে উঠেছে।
'সুভা' গল্পে বাষ্প্রতিবন্ধী সুভা তার মা, আত্মীয়স্বজন থেকে কোনো ধরনের মানসিক সহায়তা ও সহানভূতি পায়নি। বরং মা তাকে গর্তের কলঙ্ক মনে করেছেন, যা সুভার জন্য অবমাননাকর। সুভা যদি সবার কাছে স্নেহ-মায়া-মমতা ও সহানুভূতি পেত, জীবনযাপনে উৎসাহ লাভ করত, গ্রাম ছেড়ে যদি তাকে কলকাতায় না যেতে হতো এবং তার পছন্দের যুবক প্রতাপ যদি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করত তাহলে সে একটি সাজানো-গোছানো জীবন লাভ করে সুখে থাকতে পারত। কিন্তু এসব থেকে সুভা বঞ্চিত হয়েছে। তাই বলা যায়, সুভা যদি রনির মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদাক্রান্ত হয়ে উঠত না। মন্তব্যটি যথার্থ।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?