হযরত আলি (রা.) কুরআন, হাদিস ও ব্যাকরণে ছিলেন অসাধারণ পণ্ডিত। রাসুল (স.) বলেন, "আমি জ্ঞানের শহর আর আলি তার দরজা।" হযরত-আলি (রা.) জাঁকজমক পছন্দ করতেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি জীবনযাপন করতেন। তিনি তাঁর বীরত্বের জন্য আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন।
মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর আদেশ-নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। যে জীবন অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয়, তাকে আদর্শ জীবন বলে। আল্লাহ তায়ালা যুগে যুগে যেসব নবি ও রাসুল প্রেরণ করেছেন, তাঁদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনিভাবে যেসব মনীষী, নবি ও রাসুলগণের পথ অনুসরণ করেছেন তাঁরাও আদর্শ মানুষ। তাঁদের জীবনের ভালো দিকগুলো আমাদের আদর্শ।
এ অধ্যায় শেষে আমরা -
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?