নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও
আইনের শাসন প্রতিষ্ঠায় শাসন বিভাগ দায়ী। শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে। নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো-
ক.শাসনসংক্রান্ত কাজ : শাসন বিভাগের অন্যতম কাজ আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। এসব কাজের ফলে রাষ্ট্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
খ. পররাষ্ট্রসংক্রান্ত কাজ: বর্তমান বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল, রাজনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক এক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।
আর এ আন্তঃসম্পর্ক রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ পালন করে।
গ. প্রতিরক্ষাসংক্রান্ত কাজ: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত, এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে।
ঘ. জনকল্যাণমূলক কাজ: শাসন বিভাগ জনস্বাস্থ্যের উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ, শিল্প ও বাণিজ্যের উন্নতি, ডাক ও তার ব্যবস্থার উন্নতি এবং অন্যান্য সেবামূলক কাজ করে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে।
ঙ. নীতিনির্ধারণসংক্রান্ত কাজ: সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণ সংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতিনির্ধারণ করে।
এভাবে শাসন বিভাগের নানাবিধ কর্মকাণ্ড রাষ্ট্রীয় উন্নয়নকে ত্বরান্বিত
করতে ব্যাপকভাবে সাহায্য করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?