ঢাকা টি লি. একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মূলধন কাঠামোটি নিম্নরূপ :
| মূলধনের উৎস | টাকার পরিমাণ |
| সাধারণ শেয়ার | ১০,০০,০০০ |
| ১২% অগ্রাধিকার শেয়ার | ৭,০০,০০০ |
| ১৪% ঋণপত্র | ৮,০০,০০০ |
| মোট মূলধন | ২৫,০০,০০০ |
প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয়মূল্য ৬০ টাকা এবং লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৩%। প্রতিষ্ঠানটি আগামী বছর শেয়ারপ্রতি ৫ টাকা করে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে করের হার ৪০%। প্রতিষ্ঠানটির গত বছরের সামগ্রিক মূলধন ব্যয় ছিল ১৫%।
"ইক্যুইটি মূলধন ব্যয়মুক্ত নয়”- উক্তিটি যথার্থ হয়েছে।
ব্যবসায়ে ব্যবহৃত যেকোনো মূলধনই ব্যয় সাপেক্ষ। মালিক ব্যবসায়ে যে পরিমাণ মূলধন সরবরাহ করে, তার বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যয় না থাকলেও উহার একটি সুযোগ ব্যয় আছে। অর্থাৎ মালিক নিজের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে অন্যত্র বিনিয়োগ করলে অবশ্যই কোনো না কোনো পরিমাণে আয় পেতেন। তাই ব্যবসায়ের পক্ষ থেকে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন অর্থাৎ ইক্যুইটি মূলধন অবশ্যই ব্যয়যুক্ত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?