জনাব তৈয়ব নওয়াপাড়া নামক একটি ব্যাংকে গেলেন। তিনি একজন কর্মকর্তাকে চট্টগ্রামে তার ছেলের কাছে ৫০,০০০ টাকা পাঠাতে বললেন। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন আমাদের নওয়াপাড়ার বাইরে অন্য স্থানে কোনো অফিস নেই। এমনকি অন্য কোনো স্থানে টাকাও পাঠাই না এবং ব্যাংকিং সেবাও প্রদান করিনা। তিনি সেখান থেকে বের হয়ে রাস্তার অপর পাশের একটি ব্যাংক থেকে অর্থ প্রেরণ করলেন। অত্র ব্যাংকের কর্মকর্তা জানালেন আমাদের ব্যাংকের দেশের সর্বত্র অফিস আছে এবং সবখানে সেবা প্রদান করি।
উদ্দীপকের প্রথম ব্যাংকটি হলো একক ব্যাংক।
এ ব্যাংকের একটি অফিস থাকে। একটি অফিসের মাধ্যমে এ ব্যাংক কাজ করে বলে এর কার্যক্ষেত্র সীমিত। যে এলাকায় ব্যাংকটি অবস্থিত সে এলাকার মধ্যেই এর কার্যক্ষেত্র সীমাবদ্ধ থাকে।
উদ্দীপকে জনাব তৈয়ব, চট্টগ্রামে তার ছেলের কাছে টাকা পাঠাতে চান। এ উদ্দেশ্যে তিনি নওয়াপাড়া নাম একটি ব্যাংকে গেলেন। তবে ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন নওয়াপাড়ার বাইরে তাদের অন্য কোনো অফিস নেই। এমনকি ব্যাংকটি অন্য কোনো স্থানে টাকাও পাঠায় না এবং ব্যাংকিং সেবাও প্রদান করে না। অর্থাৎ উক্ত ব্যাংকটির কোনো শাখা নেই। ব্যাংকটি কেবল তাদের এ অফিসের মাধ্যমেই সেবা দেয়। আর ব্যাংকটির সেবাদান উক্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ। ব্যাংকটির এসব বৈশিষ্ট্য একক ব্যাংকের সাথে মিলে যায়। তাই বলা যায়, নওয়াপাড়া ব্যাংকটি বৈশিষ্ট্যগত বিচারে একটি একক ব্যাংক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?