Academy

কিশোর তোমার দুই হাতে দুই

সূর্য উঠেছে জেগে।

মানুষের হাতে অবাক সূর্যোদয়,

যায় পুড়ে যায় মর্ত্যের অমানিশা

শঙ্কার সংশয়। অবাক সূর্যোদয়: হাসান হাফিজুর রহমান।

"উদ্দীপকের 'শঙ্কার সংশয়' যদি নেতিবাচক হতো, তাহলে 'আঠারো বছর বয়স' কবিতার কবির আশঙ্কাও উন্মোচিত হতো।"-মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। (উচ্চতর দক্ষতা)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

উদ্দীপকে উল্লেখিত শঙ্কার সংশয় অর্থাৎ ভয়ের সন্দেহ যদি নেতিবাচক হতো, তবে 'আঠারো বছর বয়স' কবিতার আশঙ্কাও উন্মোচিত হতো, উক্তিটি যথার্থ।
তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য নতুন প্রাণের স্পর্শে দেশ গঠনের কথা বলেছেন। এ বয়সে তরুণ প্রাণ আবেগ আর উচ্ছ্বাসে থাকে ভরপুর। তাদের শক্তি, সাহস আর সামর্থ্যের দ্বারা নতুন কিছু সৃষ্টি করা সম্ভব। তবে এই বয়সে একজন কিশোর সঠিক পথে না চললে জীবনে ঝুঁকির আশঙ্কা রয়েছে, তেমনি যদি কেউ সঠিক পথে থাকে তবে তাকে ভবিষ্যৎ জীবনে দুর্যোগের মুখে পড়তে হবে না।
উদ্দীপকে বলা হয়েছে কিশোর বা তরুণদের হাতেই সৃষ্টি হয় নতুন কিছু। তরুণরাই পারে বিজয় ছিনিয়ে আনতে। তরুণদের অন্তরে জাগতিক কোনো ভয় বা সংশয় থাকে না। তরুণদের অদম্য শক্তিই সব আশঙ্কা দূর করে পৃথিবীর অন্ধকার দূরীভূত করতে পারে। সব কালে তরুণদের হাতেই জেগে ওঠে নতুন সূর্য।
আলোচ্য 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণদের ঘিরে কবির অভিব্যক্তি ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। সব সমস্যা মোকাবিলা করতে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার গতিতে এগিয়ে যায়। আঠারো বছর বয়সের তরুণদের মনে কোনো সংশয় বা সন্দেহ থাকে না। অদম্য প্রাণশক্তিতে ভরপুর আঠারো বছর বয়সটি। একই ভাবে কবি এ বয়সের নেতিবাচক বিষয় নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। এ বয়সে সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা, ঘাত-প্রতিঘাতে তরুণ-প্রজন্ম হতে পারে পথভ্রষ্ট। তাই এ বয়সে কবি তরুণশক্তিকে শক্ত করে হাল ধরে রাখতে বলেছেন। কিন্তু উদ্দীপকে যে শঙ্কার সংশয়ের কথা বলা হয়েছে, সেটি নেতিবাচক কোনো অর্থে ব্যবহৃত হয়নি। বরং নতুন সৃজন আর উদ্ভাবনের মাধ্যমে দূরীভূত সব ভয় উল্লেখ করা হয়েছে। এ বিবেচনায় উদ্দীপকের শঙ্কার- সংশয়কে 'আঠারো বছর বয়স' কবিতার কবির আশঙ্কার সঙ্গে মেলানো যায় না। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

2 months ago

আঠারো বছর বয়স

আঠারো বছর বয়স কী দুঃসহ 

স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 

আঠারো বছর বয়সেই অহরহ 

বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

[ আঠারো বছর বয়সের নেই ভয় 

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, 

এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- 

আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্তদানের পুণ্য 

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য 

সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

(আঠারো বছর বয়স ভয়ংকর) * 

তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, 

এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।

আঠারো বছর বয়স যে দুর্বার 

পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,

 দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ । 

আঠারো বছর বয়সে আঘাত আসে 

অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, 

এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে 

এ বয়স কাঁপে বেদনায় থরোথরো 

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, 

এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 

বিপদের মুখে এ বয়স অগ্রণী 

এ বয়স তবু নতুন কিছু তো করে । 

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় 

পথ চলতে এ বয়স যায় না থেমে, 

এ বয়সে তাই নেই কোনো সংশয়— 

দেশের বুকে আঠারো আসুক নেমে ৷৷

Content added By

Related Question

View More
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

6 কবি কেন যৌবনশক্তির জয়গান করেছেন?

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...