রায়হান এন্টারপ্রাইজ ২০১৭ সালে পাইকারি ব্যবসা করে ২৫,০০০ টাকা মোট লাভ করে । ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের উক্ত প্রতিষ্ঠানের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ:
| ক্রমিক নং | হিসাবের নাম | খ: প্ৃ: | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
| ১ | ব্যাংক জমাতিরিক্ত | ২৩,০০০ | ||
| ২ | ক্রয় ও বিক্রয় | ২২,০০০ | ৬০,০০০ | |
| ৩ | বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত | ৩,০০০ | ১,০০০ | |
| ৪ | দেনাদার ও পাওনাদার | ৩৫,০০০ | ৮,০০০ | |
| ৫ | ১০% বিনিয়োগ (১-৭-১৭) | ২০,০০০ | ||
| ৬ | স্থায়ী সম্পদ | ৮০,০০০ | ||
| ৭ | প্যাকিং খরচ | ২,০০০ | ||
| ৮ | কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি | ৪,০০০ | ||
| ৯ | মূলধন | ১,০০,০০০ | ||
| ১০ | ব্যাংক জমাতিরিক্তের সুদ | ৫,০০০ | ||
| ১১ | প্রারম্ভিক মজুদ পণ্য | ২৩,০০০ | ||
| ১২ | হাতে নগদ | ৬,০০০ | ||
| সর্বমোট | ১,৯৬,০০০ | ১,৯৬,০০০ |
অন্যান্য তথ্য:
১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ২০,০০০ টাকা ও বাজারমূল্য ২২,০০০ টাকা।
২. ক্যাশ বাক্স হতে ৫০০ টাকার দুইটি নোট হারিয়ে গেল।
৩. ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
প্রত্যেক ব্যবসায়ের নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর দুটি প্রধান লক্ষ্য হলো : (১) একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা এবং (২) একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নিরূপণ করা। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ-ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, তার নাম বিশদ আয় বিবরণী বা Statement of Comprehensive Income, আর সম্পদ ও দায় জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা, হয় তার নাম আর্থিক অবস্থার বিবরণী বা Statement of Financial Position, যা উদ্বৃত্তপত্র বা Balance Sheet নামে পরিচিত।

এই অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?