একটি নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে দিনলিপি রচনা করো।

Updated: 11 months ago
উত্তরঃ

আমি শহরেই জন্মেছি। বড় হয়েছি এই শহরেই। যদিও আমাদের গ্রামের বাড়ি আড়িয়াল খাঁ নদীর তীরে। ছোটবেলায় মা আমাকে নিয়ে একবার নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেটা আমার স্মৃতিতে থাকার কথা নয়। বাসে, ট্রেনে ভ্রমণের অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, কিন্তু নৌকাভ্রমণের কোনো অভিজ্ঞতা হয়নি। সেই সুযোগও একদিন এসে গেল। আমার ছোটমামার বিয়ে উপলক্ষে নৌকাযোগে গ্রামের বাড়িতে গেলাম। সপরিবারে যাচ্ছি বলে বড়মামা একটা বালাম নৌকা ঠিক করে রেখেছিলেন আগের দিন।

খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি মা সবকিছু ঠিকঠাক করে রেখেছেন। ছোটবোন ফারহানাও তার লাল জামাটা পরে প্রস্তুত। বড়মামা কাপড়ের ব্যাগ, টিফিন কেরিয়ার ইত্যাদি গুছিয়ে ফেলেছেন। বাবা অফিস থেকে ছুটি পাননি বলে আমাদের সাথে যেতে পারছেন না।

সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা নৌকায় গিয়ে উঠলাম। প্রথমদিকে মায়ের কড়া শাসনে আমি চুপচাপ ছইয়ের মধ্যে বসে থাকলাম। কারণ আমি তো সাঁতার জানি না। কিছুটা ভয়ও লাগছে। তবে শরতের নদী বলে বেশ শান্ত। ছোট ছোট ঢেউয়ে নৌকা দুলছিল। শুয়ে শুয়ে ছইয়ের ফাঁক দিয়ে নীল আকাশ দেখতে থাকলাম। শরতের আকাশ যে এত নীল হয়, তা আজই আমি প্রথম অনুভব করলাম। সাদা সাদা তুলোর মতো হালকা মেঘ ভেসে যাচ্ছে। দূরে উড়ে যাচ্ছে গাঙচিল, মাছরাঙা, বকের সারি। মাঝে মাঝে ভট ভট শব্দ করে ঢেউ তুলে ছুটে যাচ্ছে পাশ দিয়ে লঞ্চ, স্পিডবোট। বড়মামা টু-ইন-ওয়ানে সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনছেন- মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া আমার...।' বড়ই দরদ দিয়ে গাওয়া গানের সুর আমাকেও ক্ষণিকের জন্য তন্ময় করে ফেলেছে।

ফারহানা মায়ের চোখকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে হাত ডুবিয়ে দিচ্ছে নদীর পানিতে। আমারও ইচ্ছে হচ্ছে নদীর পানিতে হাত ডুবিয়ে খেলা করতে। কিন্তু মাকে বলতেই মা প্রচণ্ড এক ধমক দিলেন। আমাকে ধমক দিতে দেখে মামা মহাকৌতুকে হেসে উঠলেন। আমি ভীষণ লজ্জা পেলাম। মা মনে করে আমি এখনো ছোট্টটি রয়ে গেছি।

নৌকার মাঝি চারজন। বেশ দক্ষ মাঝি বোঝা যায়। খালি গা, কোমরে গামছা বাঁধা। মাথায় একটা পুরনো কাপড় পেঁচানো। নৌকাখানাও বেশ দশাসই। দুইপাশে চ্যাপটা গলুই। মাঝখানে ছবির মতো ছই উঠানো। কাঠের পাটাতনের ওপর হোগলা বিছানো, তার ওপর একটা পাতলা কাঁথা বিছিয়ে দেওয়া হয়েছে। তাতে একাধিক বালিশ পাতা আছে। একপাশে একটা মাটির চুলা। সম্ভবত মাঝিরা এখানে রান্না করে খায়। নৌকা তখন মাঝনদীতে। কুলুকুলু ঢেউ, ছলাৎ ছলাৎ শব্দে গলা মিলিয়ে গান ধরল মাঝি-

আমি গহিন গাঙের নাইয়া, আমি গহিন গাঙের নাইয়া

আমি এপার হতে ওপারে যাই বাইয়া রে আমি,...

আমার মনে হচ্ছিল আমি যেন ছায়াছবির কোনো দৃশ্য দেখছি। ততক্ষণে পালে হাওয়া লেগেছে। দূরে ছোট ছোট দোকানপাট, হাট-বাজার, দালান-ঘর, বাড়ি, গাছপালা দেখতে পেলাম। পেছনে আবছা ছায়ার মতো দিগন্ত। নদীর ঘাটে কেউ কাপড় ধুচ্ছে, মেয়েরা ঘোমটা মাথায় থালাবাসন মাজছে, কেউ-বা শিশুকে গোসল করাচ্ছে, ভরা কলসি কাঁখে নিয়ে হেঁটে যাচ্ছে গ্রাম্য বধূ। কিশোর দামাল ছেলেরা নদীর ঘোলা জলে লাফালাফি করছে, কেউ-বা সাঁতার কাটছে। জেলেরা জাল বাইছে। কেউ গরু গোসল করাচ্ছে নদীর জলে। এক জায়গায় দেখলাম একসাথে অনেকগুলো সারিবাঁধা নৌকা। কোনো কোনো নৌকা থেকে ধোঁয়া উড়ছে। ছইয়ের ওপর রোদে দেওয়া শাড়ি। বড়মামা বললেন, ওগুলো বেদের নৌকার বহর।

তিনটার দিকে আমরা তালতলির ঘাটে গিয়ে পৌছলাম। তালতলির বাজারটা ঘুরে দেখা আমার খুব শখ। তালতলির বাজারে একটা ভাঙাচোরা চায়ের স্টলে চা খেলাম। গরুর খাঁটি দুধের চা। আমার কাছে অমৃতের মতো লেগেছে।

এখান থেকে আমাদের নৌকা ধলেশ্বরী হয়ে একটা ছোট খালে প্রবেশ করল। দুপাশে শান্ত সুন্দর বাড়িঘর। মাঝে মাঝে বর্ষার পানিতে ভেসে থাকা সবুজ ধানখেত, কচুরিপানার রঙিন ফুল আর জলজ উদ্ভিদের মদির গন্ধ, পানকৌড়ি আর ডাহুকের ডাক, ভেসে বেড়ানো হাঁসের দল, কাশফুলের শুভ্র হাতছানি সব মিলে বাংলার অপরূপ রূপ দেখে আমি মুগ্ধ। মনে মনে বললাম সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।' সার্থক আমার নৌকা ভ্রমণ।

8.2k

Related Question

View All
উত্তরঃ

১৪ ফেব্রুয়ারি ২০২৪
বুধবার
রাত ১০টা
ঢাকা
আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের পরে বসন্ত এসে প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে দেয়, বসন্তের প্রকৃতি আমার খুব ভালো লাগে। আমাদের কলেজে প্রতিবছরই বসন্তবরণে একটি অনুষ্ঠান হয়। আজ সকালে আমি বাসন্তী রঙের শাড়ি পড়েছিলাম। কলেজের মাঠে একটি মন্ঞ্চ বানিয়ে সেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান, কবিতা, নাচ ইত্যাদি পরিবেশনার সঙ্গে চলছিল বসন্ত বন্দনা। একজন গেয়েছিল লগ্নজিতার 'বসন্ত এসে গেছে' গানটি। তবে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 'আহা আজি-এ বসন্তে' গানটির পরিবেশনা। আমার ফন্ধু সাদিয়া 'ফুলে ফুলে ঢোলে, ঢোলে...' গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছিল। অনুষ্ঠান শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে সংগীত পরিবেশন করেছিল শিল্পী অর্ণব। কনসার্ট শেষে সমাপনী বক্তব্য রাখেন আমাদের কলেজের অধ্যক্ষ। তিনি তার বক্তব্যে বসন্তবরণের সঙ্গে বাঙালি জাতির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন। কিছুক্ষণ আগেই বাসায় এসেছি। আজ সারা দিন খুব আনন্দে কেটেছে, আবার কবে বসন্ত আসবে তার জন্য আমি অপেক্ষা করছি।

22.2k
উত্তরঃ

আজ ১৪ এপ্রিল, ২০২৪

মঙ্গলবার

প্রিয় দিনলিপি,

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি, আর আজ সেই আনন্দঘন দিনটি কাটানোর পর আমার মন এক অনাবিল তৃপ্তিতে ভরে আছে। সকাল থেকেই বাড়ির সবার মধ্যে এক উৎসবের আমেজ ছিল। মা সকালে উঠেই পান্তা-ইলিশ আর নানা রকম ভর্তা তৈরি করছিলেন। নতুন লাল-সাদা শাড়ি পরে, বাবা-মা আর ছোট বোনকে নিয়ে প্রথমে আমরা রমনা বটমূলে গিয়েছিলাম। সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সবার পরনেই ছিল বৈশাখী পোশাক, যা দেখে মনটা আনন্দে ভরে ওঠে। মনে হয় যেন সব ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে।

রমনার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল মনোমুগ্ধকর। শিল্পীরা যখন দেশের গান গাইছিলেন আর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন, তখন গর্বে আমার বুক ভরে উঠছিল। এরপর আমরা বৈশাখী মেলায় ঘুরতে গেলাম। মেলায় হরেক রকম গ্রামীণ পসরা, মাটির জিনিসপত্র, খেলনা আর মুখরোচক খাবারের দোকানে উপচে পড়া ভিড়। আমি মাটির চুড়ি আর একটি ছোট মাটির পুতুল কিনলাম। এরপর বন্ধুদের সাথে দেখা হলো, সবাই মিলে একসাথে ফুচকা খেলাম আর আড্ডা দিলাম। এই দিনটায় যেন কোনো ক্লান্তি আসে না, শুধু আনন্দ আর উদ্দীপনা কাজ করে।

বিকেলে বাসায় ফিরেও উৎসবের রেশ ছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসেছিলেন শুভেচ্ছা জানাতে। সবার মুখে হাসি আর নতুন বছরের জন্য শুভকামনা। এই দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। নতুন বছর নতুন করে বাঁচতে শেখায়, পুরনো সব গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আমি আশা করি, নতুন বছরটি সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। দিনটি সত্যিই অসাধারণ কেটেছে। এই অনুভূতিগুলো আজীবন মনে থাকবে।

শুভ নববর্ষ!

ইতি,
[তোমার নাম]

Satt AI
Satt AI
2 weeks ago
2.3k
উত্তরঃ

২১ ফেব্রুয়ারি, ২০২৪
বুধবার, রাত ১০:৪৫

প্রিয় দিনলিপি,

আজকের দিনটি ছিল একুশের চেতনায় উদ্ভাসিত। আমাদের কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। ভোরের আলো ফোটার আগেই আমরা, শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হয়েছিলাম। সকাল ৬টায় শুরু হয় প্রভাতফেরি। সাদা পোশাকে, খালি পায়ে, হাতে ফুলের তোড়া নিয়ে আমরা যখন কলেজের শহীদ মিনারের দিকে ধীর পদক্ষেপে এগোচ্ছিলাম, তখন "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটি যেন আমাদের অন্তরাত্মাকে স্পর্শ করছিল। সকলের চোখে ছিল গভীর শোক ও শ্রদ্ধার মিশ্রণ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর অধ্যক্ষ মহোদয় সংক্ষিপ্ত কিন্তু আবেগময় এক ভাষণ দেন। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তাদের অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তাঁর বক্তব্যে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। সকাল ৯টায় কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আলোচনা সভায় কলেজের বাংলা ও ইতিহাস বিভাগের অধ্যাপকগণ ভাষা আন্দোলনের তাৎপর্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী গুরুত্ব এবং ভাষার বৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। বিশেষ করে ভাষা আন্দোলনভিত্তিক নাটকটি দর্শকদের হৃদয়ে গভীর রেখাপাত করে। শহীদদের আত্মত্যাগের দৃশ্যায়ন এবং বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শিত হওয়ায় সকলের চোখ সজল হয়ে ওঠে। আজকের দিনটি শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল আমাদের আত্মপরিচয়ের প্রতিধ্বনি এবং বাংলা ভাষার মহিমা উপলব্ধির এক অনন্য সুযোগ। শহীদদের রক্তস্নাত এই দিনে তাঁদের প্রতি আবারও জানাই বিনম্র শ্রদ্ধা।

আজ এই পর্যন্তই।

তোমার একান্ত,
[তোমার নাম]

Satt AI
Satt AI
2 weeks ago
2.9k
উত্তরঃ

তারিখ: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

বুধবার


প্রিয় দিনলিপি,

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি প্রতি বছরই আমার মনে এক গভীর অনুভূতি নিয়ে আসে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় আমার মন ভরে ওঠে। সকাল থেকেই আমার মনে এক মিশ্র আবেগ কাজ করছে – একদিকে যেমন গর্ব অনুভব করছি এমন একটি ভাষার অধিকারী হতে পেরে, যার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে; অন্যদিকে তেমনই বেদনাবোধ করছি সেইসব বীর শহীদদের আত্মত্যাগের কথা ভেবে, যারা আমাদের মায়ের ভাষা রক্ষার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।

সকালে ঘুম থেকে উঠে প্রভাতফেরিতে অংশ নিতে গিয়ে মনটা আরও আবেগপ্রবণ হয়ে ওঠে। খালি পায়ে হেঁটে শহীদ মিনারের দিকে যাওয়া, হাতে ফুল নিয়ে "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" গানটি গাইতে গাইতে মনে হচ্ছিল যেন এক ইতিহাসের অংশ হয়ে গেছি। শহীদ মিনারে ফুল দিয়ে যখন শহীদদের আত্মার শান্তি কামনা করছিলাম, তখন চোখে জল চলে এসেছিল। এই ভাষার জন্য যে দাম দিতে হয়েছে, তা সত্যিই অপরিসীম।

বিকেলে বইমেলায় গিয়েছিলাম। বাংলা ভাষার বিভিন্ন বই দেখে মনটা ভরে গেল। মনে হলো, এই যে আমরা আজ এত স্বাচ্ছন্দ্যে বাংলায় কথা বলতে পারছি, লিখছি, পড়ছি – এর পেছনে রয়েছে এক বিশাল আত্মত্যাগ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার এই স্বীকৃতি আমাদের জাতির জন্য এক মহা গৌরবের বিষয়। ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে আমাদের ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে বিশ্বের প্রতিটি জাতিসত্তা তার নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা পায়।

আজকের এই দিনে আমি মনে মনে শপথ নিলাম, বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব। ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ এবং এর চর্চার মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব। দিনটি শেষ হতে চলেছে, কিন্তু ২১শে ফেব্রুয়ারির চেতনা আমার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।


তোমারই,
[তোমার নাম]

Satt AI
Satt AI
2 weeks ago
3k
উত্তরঃ

 পদ্মাসেতু দর্শনের অনুভূতি 

তারিখঃ ২৬ শে জুন, ২০২৫

সময়ঃ রাত ১০ঃ০০ টা

স্থানঃ ঢাকা

চমৎকার একটি দিন কাটালাম আজ। কলেজের কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম পদ্মা সেতু দেখতে। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে এই সেতু। পদ্মা সেতু প্রথম দেখাতেই মনের মধ্যে এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয়েছিল। এই সেতুটি দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে। বাংলাদেশের তিন কোটিরও অধিক মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে এই সেতুটির মাধ্যমে। দেশের পরিবহণ নেটওয়ার্ক এবং আঞ্চলিক, অর্থনৈতিক উন্নয়নের জন্য এ সেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সেতুর ফলে দেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে। সারকথা, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পদ্মা সেতু সমগ্র দেশবাসীর আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ ফসল হিসেবে পরিগণিত হচ্ছে। পদ্মা সেতু ও আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের বিষয়টি উপলব্ধি করে এক অজানা আনন্দে মন পুলকিত হয়ে আছে।

810
উত্তরঃ

১৪ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

রবিবার, রাত ১০:৩০

ঢাকা


প্রিয় দিনলিপি,

আজ বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। সকাল থেকেই মনটা এক অনাবিল আনন্দে ভরে ছিল। গত রাত থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মা আর ছোট বোন নতুন শাড়ি পরে তৈরি। আমিও আমার পছন্দের পাঞ্জাবিটা পরে নিলাম। সবাই মিলে একসঙ্গে পান্তা ইলিশ খাওয়ার যে আনন্দ, তা সত্যিই অতুলনীয়। মা নিজ হাতে ভর্তা, ভাজি আর শুঁটকি তৈরি করেছিলেন, যা দিয়ে পান্তা ইলিশের স্বাদ আরও বেড়ে গিয়েছিল।

সকাল ৯টার দিকে আমরা পরিবারসহ বের হলাম রমনা বটমূলের দিকে। পথে ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। সবার পোশাকে লাল-সাদার ছোঁয়া, যা বাংলা নববর্ষের ঐতিহ্যকে ধারণ করে। রমনার আশপাশের এলাকায় বসেছে বৈশাখী মেলা। বাঁশি, একতারা, মাটির খেলনা আর নানান লোকশিল্পের পসরা দেখে মুগ্ধ হলাম। বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন থেকে ভেসে আসা গানের সুর মনকে এক অন্যরকম শান্তি এনে দিল। অনেকক্ষণ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখলাম এবং কিছু ঐতিহ্যবাহী জিনিস কিনলাম।

দুপুরে আমরা চাচা-চাচীদের বাসায় গেলাম। সেখানে বড় পরিসরে বৈশাখী ভোজের আয়োজন করা হয়েছিল। পোলাও, মাংস, বিভিন্ন পদের ভর্তা আর মিষ্টান্নের সমারোহ ছিল। হাসি-ঠাট্টা আর আড্ডায় পুরোটা দিন বেশ আনন্দেই কাটলো। সন্ধ্যার দিকে সবাই মিলে আরও একবার মেলায় গেলাম। সে এক ভিন্ন রূপ। আলোর রোশনাই আর মানুষের কোলাহলে পুরো পরিবেশটা উৎসবমুখর ছিল। লোকনৃত্য আর গান দেখে মন ভরে গেল।

সব মিলিয়ে এবারের নববর্ষ উদ্‌যাপন এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। পুরনো বছরের জরা মুছে ফেলে নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনে, এই কামনাই করি।

ইতি,

তোমার প্রিয় [তোমার নাম]

Satt AI
Satt AI
2 weeks ago
556
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews