Academy

ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে।

একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য।। সে.মি. এবং 15 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর।

Created: 5 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১১ সেমি ও ১৫ সেমি।

রম্বসের ক্ষেত্রফল = 12×\frac{1}{2} \times কর্ণদ্বয়ের গুণফল

=12×11×15=1652=82.5    বর্গ সেমি     (Ans.)

5 months ago

চতুৰ্ভুজ

পূর্ববর্তী শ্রেণিতে ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা ত্রিভুজ অঙ্কন করতে যেয়ে দেখেছি যে, একটি সুনির্দিষ্ট ত্রিভুজ আঁকতে তিনটি পরিমাপের প্রয়োজন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে একটি চতুর্ভুজ আঁকতে চারটি পরিমাপ যথেষ্ট কি না। বর্তমান অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করা হবে। তাছাড়া বিভিন্ন প্রকার চতুর্ভুজ যেমন সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এ অধ্যায়ে বিভিন্ন প্রকার চতুর্ভুজের এ সকল বৈশিষ্ট্য ও চতুর্ভুজ অঙ্কন বিষয়ে আলোচনা থাকবে।

অধ্যায় শেষে শিক্ষার্থীরা-

➤ চতুর্ভুজের ধর্মাবলি যাচাই ও যুক্তিমূলক প্রমাণ করতে পারবে।

➤ প্রদত্ত উপাত্ত হতে চতুর্ভুজ আঁকতে পারবে।

➤ ত্রিভুজ সূত্রের সাহায্যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে।

➤ আয়তাকার ঘনবস্তুর চিত্র আঁকতে পারবে।

➤ আয়তাকার ঘনবস্তু ও ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে।

Content added || updated By

Related Question

View More

বিশেষ নির্দেশ: দেওয়া আছে, ΔABC- এর মধ্যরেখা BO কে D পর্যন্ত সমভাবে
বৃদ্ধি করি যেন BO = OD হয়। A, D ও C, D যোগ করি। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সমান্তরিক।

প্রমাণঃ ধাপ যুক্তি/কারণতা

(১) ΔCOD ও ΔAOB এর মধ্যে
CO = OA ; [∵ ΔABC এর মধ্যরেখা OB]
OD = OB [দেওয়া আছে]


এবং অন্তর্ভুক্ত ∠COD = অন্তর্ভুক্ত ∠AOB; [বিপ্রতীপ কোণ]
∴ ΔCOD ≅ ΔAOB
∴ CD = AB

এবং ∠DCO = ∠BAO
∴ ∠DCA = ∠BAC [একান্তর কোণ হওয়ার পরস্পর সমান]
∴ CD ∥ AB

(২) এখন, চতুর্ভুজ ABCD এর দুই বিপরীত বাহু CD ও AB পরস্পর সমান ও সমান্তরাল। [কোনো চতুর্ভুজের বিপরীত যেকোনো দুই বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক হয়]


∴ ABCD একটি সমান্তরিক। [প্রমাণিত]

সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে যে, সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
বিশেষ নির্বচন: মনে করি, ABCD একটি সামান্তরিক। এর BD কর্ণটি একে দুইটি ত্রিভুজ, ∆ABD ও ABCD -এ বিভক্ত করে। প্রমাণ করতে হবে যে ∆ABD = ABCD.

প্রমাণঃ ধাপ্ যুক্তিসহ

(১) AB ∥ CD এবং AB = CD [যেহেতু ABCD একটি সমান্তরিক]
এবং AD ∥ BC ও AD = BC.

(২) এখন ΔABD ও ΔBCD-এ
AB = DC ∵ ABCD সমান্তরিকের বিপরীত বাহু
AD = BC ∵ ABCD সমান্তরিকের বিপরীত বাহু
এবং BD উভয় ত্রিভুজের সাধারণ বাহু।

∴ ΔABD ≅ ΔBCD (প্রমাণিত)

সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামান্তরিক।
বিশেষ নির্বচন: মনে করি, ABCD একটি
চতুর্ভুজ। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ AB = CD BC = AD AB || CD এবং BC || AD। প্রমাণ করতে হবে যে, ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক।
অঙ্কন: A, C যোগ করি।
প্রমাণ: ধাপ্ যুক্তিসহ

(১) BC ∥ AD এবং AC এদের ছেদক।
∴ ∠ACB = ∠CAD [একান্তর কোণ বলে]

(২) এখন, ΔABC ও ΔACD-এ
AB = CD, BC = AD [দেওয়া আছে]
এবং AC = AC [সাধারণ বাহু]

∴ ΔABC ≅ ΔACD [ত্রিভুজের বাহু-বাহু-বাহু উপপাদ্য]
∴ ∠ABC = ∠ADC

অনুরূপভাবে, প্রমাণ করা যায় যে, ∠BAD = ∠BCD
অতএব, ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত
বাহুগুলো সমান ও সমান্তরাল বলে ABCD একটি সমান্তরিক। (প্রমাণিত)

সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে যে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, তা একটি আয়ত।
বিশেষ নির্বচন: মনে করি, ABCD একটি
সামান্তরিক এবং AC ও BD এর দুইটি কর্ণ যেখানে AC = BD. প্রমাণ করতে হবে যে, ABCD একটি আয়ত।

(১) ΔABC এবং ΔBCD-এ
AB = DC;
AC = BD; [∵ সমান্তরিকের বিপরীত বাহু]
এবং BC সাধারণ বাহু। [দেওয়া আছে]

∴ ΔABC ≅ ΔBCD [ত্রিভুজের বাহু-বাহু-বাহু উপপাদ্য]
∴ ∠ABC = ∠BCD

(২) ABCD সমান্তরিক, AB ∥ CD; BC এদের ছেদক যার একই পাশে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণ ∠ABC ও ∠BCD।

∴ ∠ABC + ∠BCD = 180°
[∵ দুটি সমান্তরাল রেখার ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুটি সমকোণ]

বা, ∠ABC + ∠ABC = 180°, [∵ ∠ABC = ∠BCD]
বা, 2∠ABC = 180°
∴ ∠ABC = 90°

আমরা জানি, সমান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়ত হয়।

∴ ABCD একটি আয়ত। (প্রমাণিত)

সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে
যে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে 'সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, তা' একটি বর্গ।

বিশেষ নির্বচন: মনে করি, PQRS চতুর্ভুজের PR ও QS কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ PR = QS এবং PO = OR, QO = OS ও QOR= POQ= POS= SOR = 90 প্রমাণ করতে হবে যে, PQRS একটি বর্গ।

(১) ΔPOQ এবং ΔROQ-এ, OP = OR
OQ সাধারণ বাহু
এবং ∠POQ = ∠ROQ (প্রত্যেকে 90°)

∴ ΔPOQ ≅ ΔROQ [ত্রিভুজের বাহু-কোণ-বাহু উপপাদ্য]
∴ PQ = QR

অনুরূপভাবে, প্রমাণ করা যায় যে, PS = SR এবং SR = QR.

(২) PQRS চতুর্ভুজে:
PQ = QR = SR = PS

যেহেতু, PR = QS এবং OP = OR, OQ = OS
∴ OQ = OR
∴ ∠ORQ = ∠OQR = 45° [∵ ∠QOR = 90°]

অনুরূপভাবে, ∠OQP = ∠OPQ = 45°
∴ ∠PQR = ∠OQP + ∠OQR = 45° + 45° = 90°
∴ ∠PQR = 90°

সমাধান: সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে যে, আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুসমূহের যোগে যে চতুর্ভুজ হয়, তা একটি রম্বস।

বিশেষ নির্বচন: মনে করি, ABCD একটি আয়ত। এর AB, BC, CD এবং AD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R এবং S। P,Q; Q, R; R,S এবং S,P যোগ করলে PQRS একটি চতুর্ভুজ উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে, PQRS একটি রম্বস।ছবির লেখাটিকে আমি টেক্সটে পরিষ্কারভাবে লিখে দিলাম:

অঙ্কন: A, C; B, D; P, R এবং S, Q যোগ করি।

প্রমাণ:

(১) ΔAB ও ΔBCD এর সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলোর সংযোজক রেখাংশ যথাক্রমে PS এবং QR।

∴ PS ∥ BD এবং QR ∥ BD এবং PS = ½BD = QR।
[ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্যে তার অর্ধেক]

∴ PS = QR এবং PS ∥ QR
অনুরূপভাবে, ΔABC ও ΔADC নিয়ে প্রমাণ করা যায় যে, PQ = SR এবং PQ ∥ SR

(২) এখন, ΔAPS ও ΔBPQ-এ
AP = BP; [∵ P, AB এর মধ্যবিন্দু]
AS = BQ; [∵ আয়তের বিপরীত বাহুর অর্ধেক পরস্পর সমান]
এবং ∠PAS = ∠PBQ (প্রত্যেকে 90°)

∴ ΔAPS ≅ ΔBPQ
∴ PS = PQ

(৩) PQRS চতুর্ভুজের সমস্ত বাহু পরস্পর সমান। অর্থাৎ,
PQ = QR = SR = PS এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।
⇒ (১) ও (২) থেকে,

∴ PQRS একটি রম্বস। (প্রমাণিত)

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...