Academy
Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Ans :

যাত্রাবাড়ি, ঢাকা
৩১ আগস্ট ২০২৫

প্রিয় শুভ

আন্তরিক স্নেহ ও ভালোবাসা নিয়ো। আশা করি ভালো আছ। গতকাল তোমার চিঠি পেলাম। ডেঙ্গুজ্বরের ভয়াবহতা নিয়ে তুমি শঙ্কিত হয়ে পড়েছ। তাই আজ ডেঙ্গুজ্বর প্রতিরোধের পরামর্শ দিতে তোমাকে লিখতে বসেছি।
ডেঙ্গুজ্বর বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে এসময় দরকার জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। ডেঙ্গুজ্বর এডিস মশার কামড়ে ছড়ায়। আর এ মশা জন্মায় পরিষ্কার বদ্ধ পানিতে। তাই বাড়ির আশেপাশে কোথাও পানি জমে থাকতে দেখতে তা পরিষ্কার করার ব্যবস্থা করবে। এডিস মশা যেহেতু দিনে কামড়ায় তাই খেলতে গেলে অবশ্যই ফুলহাতার জামা, ফুলপ্যান্ট বা পায়জামা পরে যাবে। বিকেলে ঘুমানোর সময় মাকে বলবে মশারি টানিয়ে দিতে। আর ঘরে মশার কয়েল, স্প্রে বা ফগিং-এর ব্যবস্থা করতে বলবে। বাড়ির পাশের বাগান পরিষ্কার করতে বলবে। সর্বোপরি, আতঙ্কিত হয়ে নয় বরং বাড়ির সবাই সচেতন থাকলে ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আজ আর নয়। বাবা-মাকে আমার সালাম দিয়ো। নিজের প্রতি যত্ন নিয়ো। সাবধানে থেকো।

ইতি
তোমার ভাই
সাম্য

[এখানে প্রাপক ও প্রেরকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

8 months ago

পাঠ্যবই বহির্ভূত কতিপয় ব্যক্তিগত পত্রের নমুনা

✍️ বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫

বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় সংজ্ঞা, উদাহরণ ও ব্যাখ্যা
  • বর্ণ, শব্দ, বাক্য, পদ, কারক, বিভক্তি, ক্রিয়া, সন্ধি, সমাস ইত্যাদি বিষয়ের পরিষ্কার ধারণা
  • সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন–উত্তর
  • লাইভ টেস্ট ও কুইজ – নিজেকে যাচাই করার সুযোগ
  • ভিডিও লেকচার ও অডিও পাঠ – ব্যাকরণে দক্ষতা বাড়াতে সাহায্য করে
  • কমিউনিটি ফিচার – শিক্ষার্থীরা নিজের মতো ব্যাখ্যা ও প্রশ্ন যোগ করতে পারবে

📥 NCTB PDF ডাউনলোড লিংক (২০২৫):

🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)


👨‍🏫 এই কনটেন্ট কার জন্য উপকারী?

  • শিক্ষার্থীদের জন্য: ঘরে বসেই সহজভাবে ব্যাকরণ শেখার সুযোগ
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শেখানোর জন্য সাজানো উপকরণ
  • অভিভাবকদের জন্য: সন্তানকে গাইড করার উপযোগী রিসোর্স
  • প্রাইভেট টিউটরদের জন্য: টপিক ভিত্তিক সাজানো কনটেন্ট প্রস্তুত

⚙️ কীভাবে ব্যবহার করবেন?

  1. “বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি” সিলেক্ট করুন
  2. অধ্যায় নির্বাচন করে ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  3. প্রয়োজন হলে বুকমার্ক করুন বা PDF ডাউনলোড করুন
  4. লাইভ কুইজে অংশগ্রহণ করে প্রস্তুতি যাচাই করুন
  5. আপনার মতামত বা ব্যাখ্যাও কমেন্টে শেয়ার করুন

✨ কেন SATT Academy?

  • ✅ বাংলা ব্যাকরণ শেখা এখন সহজ
  • ✅ ১০০% সিলেবাস কাভারেজ – NCTB ২০২৫ অনুসারে
  • ✅ ইন্টার‍্যাক্টিভ ফিচার: ভিডিও, কুইজ, নোটস
  • ✅ কমিউনিটি-সম্পাদিত কনটেন্ট
  • ✅ ফ্রি + প্রিমিয়াম সুবিধা, মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণি PDF
  • Bangla Grammar and Nirmiti Class 6
  • বাংলা ব্যাকরণ ও নির্মিতি প্রশ্ন উত্তর
  • NCTB Class 6 Grammar 2025
  • SATT Academy Bangla Grammar Class 6

🚀 আজই শুরু হোক ব্যাকরণ শেখার যাত্রা

SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।

🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।

Related Question

View More

মিরপুর, কুষ্টিয়া

৭ এপ্রিল ২০২৫

প্রিয় নীহার
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। আমি ভালো আছি। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ তোমাকে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে লিখতে বসেছি। তুমি তো জানো, প্রাচীনকাল থেকেই আমাদের দেশে নানা ধর্মের, নানা জাতির, নানান পেশার মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় বিভেদ ভুলে সবাই এক হয়ে যায়। মহান মুক্তিযুদ্ধেও এ দেশের সব সম্প্রদায়ের মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। জাতীয় বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে বাংলা নববর্ষ উদ্যাপন আমাদের দীর্ঘকালের অসাম্প্রদায়িক ঐতিহ্যেরই ফসল।

তবুও বিভিন্ন সময়ে নানাভাবে দেশি-বিদেশি শক্তি এ সম্প্রীতিকে বিনষ্ট করার অপচেষ্টা করেছে। আজও সমাজের কিছু মানুষ নিজেদের স্বার্থে সাম্প্রদায়িক হামলার মতো গর্হিত কাজ করে যাচ্ছে। এমনটি কাম্য হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু একটি দেশের ঐক্য রক্ষার জন্যই জরুরি নয় বরং এটি সে দেশের উন্নয়নের জন্যও অপরিহার্য। কেননা, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্‌বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে জাতি-ধর্ম নির্বিশেষে সদ্ভাব বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই আমাদের প্রিয় মাতৃভূমি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।

ইতি
তোমার বন্ধু
রূপসা

(এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।)

আনোয়ারা, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৫

প্রিয় কল্লোল

আশা করি ভালো আছ। আমি ভালো আছি। তুমি তো জানো, আজকের আধুনিক জীবনে ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয় এই যে, ভালো দিকের পাশাপাশি ইন্টারনেট আজকাল তরুণ-তরুণীদের একাংশের আসক্তিতে পরিণত হয়েছে। এসব তরুণ-তরুণী ইন্টারনেটে সারাক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধরনের 'গেমস নিয়ে মেতে থাকে। ফলে লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি তারা বাস্তব জগৎ থেকেও ক্রমেই দূরে সরে যাচ্ছে। ভার্চুয়ালি নিজেদের এক কল্পনার জগৎ তৈরি করে নিয়েছে তারা, যা তাদের স্বাভাবিক বিকাশ ও কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করছে। শুধু তাই নয়, এর ফলে তাদের অনেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তাই এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবার-পরিজনের সঙ্গে বেশি করে সময় কাটাতে হবে। প্রয়োজনের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমস বা অন্য কোনো সাইটে সময় কাটানো যাবে না। সর্বোপরি, পরিবার ও সমাজের সবার সচেতনতার মধ্য দিয়ে এ সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করি। আজ আর নয়। ভালো থেকো। আর এ বিষয়ে তোমার মতামত জানিয়ো।

ইতি
তোমার বন্ধু
তানভির

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
২২ জানুয়ারি ২০২৫

প্রিয় চর্যা

কেমন আছ? আমি ভালো আছি। তুমি তো জানো, বর্তমান সময়ের এক ভয়াবহ সামাজিক সমস্যার নাম কিশোর গ্যাং। এসব গ্রুপের অল্পবয়সি কিশোররা নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ঝগড়া, মারামারি দিয়ে শুরু করে ধীরে ধীরে সন্ত্রাস, মাদক, ছিনতাই, হত্যা ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ে। বর্তমানে এ ধরনের ঘটনা বড়ো বড়ো শহরগুলোতেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও ঘটে চলছে। কিছুদিন আগে প্রশাসন কিশোর গ্যাংকে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। আমাদের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য, বাবা-মায়ের নিয়ন্ত্রণহীনতা, অরুচিকর বিনোদন ও হিংসাত্মক ভিডিও চিত্র দেখা, মাদক ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি এ অপসংস্কৃতি বিস্তারের প্রধান কারণ। কেবল আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ আমাদের সবাইকে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। বিষয়টি নিয়ে তুমি পরিবারের সবার সাথে আলোচনা কোরো। আর নিজেও এ বিষয়ে সবসময় সতর্ক থেকো। আজ আর নয়।

তোমার আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।

ইতি
তোমারই বন্ধু
নিবিড়

(এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।)

ধানমন্ডি, ঢাকা
১২ জানুয়ারি ২০২৫

স্নেহের পিয়াল

আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তুমি তো জানো বর্তমানে ঢাকায় প্রায় দুই কোটি লোক বসবাস করে। আয়তনের তুলনায় এই জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যাও কম। ফলে এখানে যানজটও নিত্যনৈমিত্তিক ব্যাপার। শহরের এই যানজট সমস্যা দূর করার জন্য মেট্রোরেল প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি সুবিধাজনক, দ্রুতগামী, স্বাচ্ছন্দ্যময় ও নগরকেন্দ্রিক যানবাহন। ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকারের অন্যতম অগ্রাধিকার মেট্রোরেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদন পায়। মেট্রোরেল ঘণ্টায় প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহণ করে থাকে। ফলে ঢাকার যানজট সমস্যা বহুলাংশে নিরসন হয়েছে। বিশেষ করে উত্তরা ও মিরপুরবাসীর মেট্রোরেল আশীর্বাদ হিসেবে কাজ করছে। এছাড়াও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হওয়ায় মেয়াদোত্তীর্ণ যানবাহন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। যাত্রীরা নির্ধারিত স্থান থেকে ওঠানামা করতে পারছে। ফলে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ঢাকার সম্ভাবনা দেখা দিয়েছে। তুমি এখন মেট্রোরেলে স্কুলে যেতে পারবে। ঠিকমতো পড়ালেখা করো। আজ আর নয়। আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।

ইতি
তোমার আপু
তৃণা

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

কলেজপাড়া, নীলফামারী
১৫ জানুয়ারি ২০২৫

প্রিয় মাহির

শীতের এ সকালে একরাশ শুভেচ্ছা তোমার জন্য। তোমার চিঠি পেয়েছি অনেক দিন হলো। ব্যস্ততার জন্য সময়মতো উত্তর দিতে পারিনি।

গতকাল আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বন্ধুদের চাপে পড়ে বস্তাদৌড়ে নাম দিয়েছিলাম আমি। প্রতিযোগিতার আগের দিন ছিল বাছাই পর্ব। প্রতি ইভেন্টে ১০ জন করে বাছাই করা হলো। কিন্তু বস্তাদৌড়ে নাম জমা পড়েছিল মাত্র সাত জনের। তাই বাছাই দৌড় হয়নি।

গতকাল ছিল প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে স্কুলের মাঠটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। শিক্ষক, অভিভাবক ও অতিথিদের জন্য ছিল একটি এবং ছাত্রদের জন্য ছিল আলাদা একটি প্যাভিলিয়ন। সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন হলো। ক্রীড়াবিদ ও স্কাউটদের উদ্যোগে পরিবেশিত হয় কুচকাওয়াজ। গত বছরের চ্যাম্পিয়ন দৌড়বিদ হিমেল ভাইয়া মশাল হাতে একবার পুরো মাঠ ঘুরে এসে শিখা অনির্বাণ প্রজ্বালন করেন। এরপর প্রধান অতিথি জনশিক্ষা পরিচালক আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় প্রতিযোগিতা। দৌড়, লাফ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, রশি টানাটানি ইত্যাদি দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। স্কুলের শিক্ষকদের জন্যও আলাদা দৌড় প্রতিযোগিতা ছিল। আমাদের বস্তাদৌড় ছিল ভারি মজার। বস্তার মধ্যে পা ঢুকিয়ে দৌড়াতে গিয়ে প্রত্যেকেই হুমড়ি খেয়ে পড়েছে। ছোটো মামা কয়েক দিন ধরে বাসায় ট্রেনিং দেওয়ায় আমি দৌড়ের কায়দাটা বেশ রপ্ত করেছিলাম। তবু প্রথম হতে পারিনি; দ্বিতীয় হয়েছি। অষ্টম শ্রেণির মর্তুজা ভাইয়া প্রথম হয়েছেন।

বিকেলে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আমি পুরস্কার হিসেবে একটা অভিধান পেয়েছি।
তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কবে হবে জানিয়ো।
ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
শুভ্র

[এখানে প্রাপক ও প্রেরকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

রামপুরা, ঢাকা
১০ এপ্রিল ২০২৫

শ্রদ্ধেয় ভাইয়া

সালাম নিয়ো। আশা করি ভালো আছ। কিছুক্ষণ আগেই তোমার চিঠি পেলাম। গত ২০ মার্চ ট্রেনে চেপে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আজ আমি সে ভ্রমণের কথাই তোমাকে জানাচ্ছি।

আমার বন্ধু দীপনের বোনের বিয়ে ছিল ২১ মার্চ। দীপনের অনুরোধে আমি তার বোনের বিয়েতে যেতে রাজি হই। দীপন আগে থেকেই ট্রেনের দুইটি টিকিট সংগ্রহ করে রেখেছিল। সে অনুযায়ী সময়মতো আমরা কমলাপুর রেলস্টেশনে উপস্থিত হই। ১০টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে আরও ২০ মিনিট পর যাত্রা শুরু হয়। এটাই আমার প্রথম ট্রেন ভ্রমণ। আমার সিটটি ছিল জানালার পাশে। ট্রেনের গতিময় দোলার সঙ্গে বাতাসের ধাক্কা শরীর ও মনকে শীতল করে দিচ্ছিল। চারপাশের বাড়িঘর, মাঠঘাটগুলো যেন ছুটে চলছিল উলটা দিকে।

চারপাশের নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর আমার দেশ। অবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে আমরা গাজীপুর পৌছালাম। এ এক ভিন্ন অভিজ্ঞতা। এ ভ্রমণের কথা আমার অনেক দিন মনে থাকবে।

আজ এখানেই শেষ করছি। আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।

ইতি
তোমার স্নেহধন্য
রাজীব

[এখানে প্রাপক ও প্রেরকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...