হল্যান্ডের প্রধান সাংবাদিক দর্জিয়ালা একবার বাংলাদেশে এসেছিলেন একটি গবেষণার কাজে। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের শাসনসংক্রান্ত কাজ, পররাষ্ট্রসংক্রান্ত কাজ, সামরিক কাজ। এ বিষয়গুলোর ওপর তথ্যউপাত্ত সংগ্রহ করতে গিয়ে তিনি বিভিন্ন পত্রপত্রিকার সাহায্য গ্রহণ করেন। এছাড়াও সরকারি কিছু উচ্চপদস্থ কর্মকর্তার ইন্টারভিউ গ্রহণ করেন।
প্রবীণ সাংবাদিক দর্জিয়াল শাসন বিভাগের যে কার্যাবলির ওপর গবেষণা করেছে সেগুলো হলো শাসনসংক্রান্ত পররাষ্ট্রীয় এবং সামরিক। নিচে এ কার্যাবলিগুলোর ব্যাখ্যা প্রদান করা হলো-শাসনসংক্রান্ত কাজ: শাসন বিভাগের প্রধান কাজ হলো আইন অনুযায়ী
দেশ শাসন করা। আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জন নিরাপত্তার বিধান করা। রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া, পরিচালনা করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা এর কাজ।
পররাষ্ট্রীয়: আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্র এককভাবে চলতে পারে না। ব্যবসায় বাণিজ্যের প্রসার, সন্ধি ও চুক্তি সম্পন্ন করা ইত্যাদি পররাষ্ট্রীয় কাজ। এ লক্ষ্যে দেশ অন্যদেশে রাষ্ট্রদূত নিয়োগ দেয় এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতকে গ্রহণ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক রক্ষা করে চলে।
সামরিক কার্যাবলি দেশের নিরাপত্তার বিধান করা শাসন বিভাগের কাজ। যুদ্ধ ঘোষণার কাজটি আইন বিভাগের হলেও যুদ্ধ পরিচালনা করা শাসন বিভাগের কাজ। রাষ্ট্রপ্রধান পদাধিকার বলে সামরিক বাহিনীর প্রধান। এজন্য তিনি সামরিক বাহিনীর প্রয়োজনীয় নিয়োগ, প্রদোন্নতি কিংবা বহিষ্কারের কাজটি করে থাকেন। সামরিক শাসন জারি করার ক্ষমতাও তার এখতিয়ারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?