একদিন রাতের বেলা অফিস থেকে বাড়ি ফেরার পথে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল করিম সন্ত্রাসীদের কবলে পড়েন। নিজের প্রাণ বাঁচাতে সাথে থাকা মোটা অংকের টাকা তাদের দিয়ে দিতে হয়। শুধু তার মতো ব্যবসায়ীরাই নয়, এসব সন্ত্রাসীদের কার্যকলাপে সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছে।
বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে সামাজিক আইনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আইনগুলো সমাজের সকল স্তরের বিশেষ করে সমাজের দুর্বল, অসহায়, বঞ্চিত শ্রেণির অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করে। এ আইনগুলো সমাজের সকল শ্রেণির অধিকার রক্ষার মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে। অপরাধের ধরন, মাত্রা অনুযায়ী শাস্তির ব্যবস্থা করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে। এছাড়া সামাজিক আইন সামাজিক সংহতি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। এ লক্ষ্যে সামাজিক আইন সামাজিক মূল্যবোধ, প্রথা, প্রতিষ্ঠান, আচার-আচরণ ইত্যাদির সমন্বয় সাধনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
আইনগত কাঠামোর অধীনে মানুষ যেন নিজের অধিকার ভোগ এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে সে লক্ষ্যে সামাজিক আইনের মাধ্যমে পদক্ষেপ গৃহীত হয়। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির সুফল সমাজের সর্বস্তরের জনগণের ভোগের জন্য সুষ্ঠু বণ্টনের ব্যবস্থা করে সামাজিক আইন। এছাড়াও সামাজিক আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। ফলে সামাজিক পরিবর্তনের ইতিবাচক পরেবেশ সৃষ্টি হয়। সামাজিক সমস্যা মোকাবিলা এবং কল্যাণ সাধনে সামাজিক আইন ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, সামাজিক আইন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?