মতিঝিল পাড়ায় ব্যাংক আর ব্যাংক। বড় আকাশচুম্বি অট্টালিকার অধিকাংশই ব্যাংকের অফিস। আমেরিকা থেকে বেড়াতে আসা মি. হুপার এটা দেখে বিস্মিত। বড় অট্টালিকার পুরোটায় একটি ব্যাংকের অফিস। আবার একটু দূরে ছোট বিল্ডিংয়েও একই ব্যাংকের নামে সাইনবোর্ড। অদ্ভুত ব্যাপার মনে হয় তার। অথচ তাদের দেশে একই নামে অত ব্যাংক নেই। বিগত মন্দায় তাদের দেশে অনেক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি- এটা জেনে তিনি অভিভূত।
ব্যাংক গ্রাহকের গচ্ছিত অর্থের নিরাপত্তা বিধান করে আস্থা ধরে রাখে বিধায় ব্যাংককে বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য করা হয়। কোনো ব্যাংকের আমানত সংগ্রহ ঐ ব্যাংক কতটা বিশ্বস্ত বা নিরাপদ তার ওপর নির্ভর করে। একজন গ্রাহক তার কষ্টার্জিত সম্পদ সেখানেই জমা রাখবে যেখানে অর্থ ফেরৎ পাওয়ার বিষয়ে সে অধিক আস্থাশীল থাকবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?