পারদর্শিতার মানদন্ড :
- কর্মক্ষেত্রের প্রকৃতি অনুসারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চিহ্নিত করা
- লে আউট কাজে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি সনাক্ত করা
- লে আউট কাজের জন্য টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতিসমূহ প্রস্তুত/উপযোগী করা
- টেকনিক্যাল ড্রইং এ ব্যবহৃত বিভিন্ন লাইন অংকন করা
ড্রইং বোর্ডে ড্রইং শীট স্থাপন
- টি-স্কয়ার বা গ্যারালাল বারের সাথে ড্রইং শীট এর কিনারা সমান্তরাল করবো।
- ড্রইং বোর্ডের দৈর্ঘ্য বরাবর শীটের লম্বা দিকটি বোর্ডের কিপারার সাথে সমান্তরাল রাখবো।
- বোর্ডের উপর এবং নিচের কিপারার সাথে প্রায় সম দূরত্বে শীটটি স্থাপন করবো।
- টী- ক্ষয়ারকে শীটের উপর রেখে পেপারের কিনারার সাথে সমান্তরাল করে বা এক লাইনে নিয়ে আসবো।
ড্রইং বোর্ডের পার্শ্ব সমান ও সমান্তরাল করে স্কইং শীট ড্রইং বোর্ডে স্থাপন
- টী-স্কয়ার স্টক থেকে ২৫-৫০ মিমি. দূরে শীটের বাম প্রান্ত স্থাপন করবো।
- ড্রইং শীট স্কচটেপ বা ম্যাগনেটিক পাত দিয়ে ড্রইং বোর্ডে আটকাৰো।
- পেপারের উপরের দিকে দুই প্রান্তে বোর্ড পিন বা ক্লিপ বা সেলো টেপ অথবা ম্যাগনেটিক পাত দিয়ে আটকাবো। অনুরুপভাবে, পেপারের নিচের দুই প্রাপ্ত আটকালে ড্রইং টেবিলে সিট স্থাপন কাজ শেষ হবে।
- ড্রইং শীটের লে-আউট এর ব্যবহার করবো।
- ড্রইং করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা অংকন করবো।
কাজের সতর্কতা :
- সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক।
- লে আউট যন্ত্রপাতি যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
আত্মপ্রতিফলন
ড্রইং করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা অংকনের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Content added By
Read more