প্রোজেকশন (২)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
1k
Summary

প্রোজেকশন হলো একটি বস্তুর আলো দ্বারা নির্দিষ্ট অবলোকন বিন্দু থেকে তলে পতিত রশ্নি বা কল্পিত রেখার সাহায্যে ইমেজ তৈরির প্রক্রিয়া।

ভিউ: তলের উপর বস্তুর প্রতিকৃতিকে ভিউ বলে। ভিউ বিভিন্ন দিক থেকে দেখা হতে পারে, যেমন:

  • টপ ভিউ (Top View)
  • ফ্রন্ট ভিউ (Front View) বা এলিভেশন (Elevation)
  • সাইড ভিউ (Side View)

প্রজেকশনের প্রকারভেদ: প্রজেকশনকে প্রধানত দুই প্রকারে ভাগ করা হয়:

  • পিকটোরিয়াল প্রজেকশন
  • অর্থগ্রাফিক প্রজেকশন

পিকটোরিয়াল প্রজেকশন একমাত্র ভিউ দ্বারা বস্তুকে উপস্থাপন করে এবং তিন ভাগে বিভক্ত:

  • পার্সপেক্টিভ প্রজেকশন
  • আক্সোনোমেট্রিক (আইসোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক)
  • অবলিক প্রজেকশন

প্রোজেকশন (Projection)

কোন বস্তু থেকে আগত রশ্নি বা কল্পিত রেখাগুলো একটি তলের উপর পতিত হয়ে প্রতিকৃতি বা ইমেজ তৈরির প্রক্রিয়াকে প্রজেকশন বলে। অর্থাৎ আলোর সাহায্যে একটি নর্দিষ্টি অবলোকন বন্দুি (View Point) থেকে বস্তুর অবয়বকে একটি দ্বমিত্রকি তলরে উপর নক্ষিপে করা হল প্রোজেকশন বা অভিক্ষেপ।

ভিউ (View): তলের উপর বস্তুর প্রতিকৃতিকে ভিউ বলে। সকল প্রজেকশন পদ্ধতিতে বস্তুকে বিভিন্ন দিক থেকে দেখার প্রয়োজন হয়।

ভিউ কোন দিক থেকে দেখা হবে তার উপর ভিত্তি করে ভিউ এর বিভিন্ন নামকরন করা হয়েছে। যেমন-ভিউ উপর থেকে দেখলে তাকে টপ ভিউ (Top View ) বলে, সামনে থেকে দেখা ভিউকে ফ্রন্ট ভিউ (Front View) বা এলিভেশন (Elevation ) এবং পাশ থেকে দেখা ভিউকে সাইড ভিউ (Side View ) বলে। প্রজেকশনের প্রকারভেদ (Types of Projection) তলের উপর আপতিত রশ্নির ধরন ও তলের অবস্থান ভেদে প্রজেকশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-

১)পিকটোরিয়াল প্রজেকশন এবং 

২) অর্থগ্রাফিক প্রজেকশন।

পিকটোরিয়াল প্রজেকশনে একটি মাত্র ভিউ দ্বারা বস্তুকে উপস্থাপন করা হয়। পিকটোরিয়াল প্রজেকশন আবার তিন ভাগে বিভক্ত। যথা- 

১)পার্সপেক্টিভ প্রজেকশন । 

২) আক্সোনোমেট্রিক

আক্সোনোমেট্রিক তিন ভাগে বিভক্ত। যথা- ১. আইসোমেট্রিক, ২. ডাইমেট্রিক এবং ৩ ট্রাইমেট্রিক ৩) অবলিক প্রজেকশন ।

 

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...