Robert Browning (1812-1889)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
1.6k
Portrait by Herbert Rose Barraud, c. 1888

Robert Browning

Robert Browning is the poet of the "Victorian Age" Browning was the composer of Andrea del Sarto.

Famous works:

  • The Patriot
  • Rabbi Ben Ezra

Robert Browning (7 May, 1812-12 December, 1889) was an English poet and playwright whose mastery of dra-matic verse, especially dramatic monologues, made him one of the foremost Victorian Poets.

রবার্ট ব্রাউনিং তার ড্রামাটিক মনোলগের (Dramatic Monlogue-একটি বর্ণনামূলক কবিতা যেখানে একটি মাত্র চরিত্র থাকে) জন্য বিখ্যাত।

In Florence, probably from early in 1853, Browsing working on the poems that eventually comprised his two-volume "Men and Women" for which he is now well known. In 1855 however, when these were published, they made relatively little impact.

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Robert Browning হলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম আর একজন বিখ্যাত লেখক।
  • তিনি হলেন The innovator of dramatic monologue/ the father of dra-matic monologue.
  • তার স্ত্রীর নাম Elizabelt Barret Browning, যিনিও ছিলেন একজন কবি।
  • Browning এর Men and Women বইটি বিখ্যাত এর Blank Verse ও Dramatic Monologue এর জন্য।
  • Browning বলেছিলেন “Italy was my university.”
  • The Return of the Druses ও Colombo's Birthday হয় তার লিখিত দুটি নাটক।
  • Browning এর বিখ্যাত কবিতাগুলো হলো My Last Duchess, Porphyria's Love, A Grammarian's Funeral, Fra Lippo Lippi.
  1. "My last Duchess" [মাই লাস্ট ডাচেস]
  2. "The Last Ride Together" [দ্যা লাস্ট রাইড টুগেদার]
  3. "A Grammarian's Funeral"
  4. "Andrea Del Sarto" [আন্ড্রেয়া ডেল সারটো]
  5. "One Word More"
  6. "The Pied Piper of Hamelin" [দ্যা পাইড পাইপার অব হেমলিন]
  7. "Rabbi Ben Ezra" [রাব্বি বিন ইজরা]
  8. "Porphyria's Love" [পোরফিরিয়াস লাভ]
  9. "Fra Lippo Lippi" [ফ্রা লিপো লিপি]
  10. "Two In the Campagna"
  11. "Love Among The Ruins"
  12. The Patriot

A Grammarian's Funeral কবিতার সারসংক্ষেপ :

কবি রবার্ট ব্রাউনিং তাঁর "A Grammarian's Funeral" কবিতায় একজন মহান পণ্ডিতের শবদেহ বহন করে নিয়ে যাওয়া এবং শববাহকদের এই পণ্ডিতজনের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিকটি তুলে ধরেছেন। শববাহক দল এই পণ্ডিত ব্যক্তির শবদেহ বহন করে নিয়ে যেতে যেতে এই মহান সুধী জনের নানা গুণাবলী এবং ব্যক্তিজীবনে তাঁর আচার আচরণ, তাঁর জ্ঞান সাধনা ও জ্ঞান তৃষ্ণা সবই বর্ণনা করছে। এখানে এই মহান পণ্ডিতজনকে মানবের বিবেক হিসেবে তুলে ধরা হয়েছে। যিনি জাগতিক সব কামনা বাসনা হতে ছিলেন পুরোপুরি মুক্ত। জগৎ সংসারের হানাহানি, সংঘাত, সম্পদ, লিপ্সা, কিছুই স্পর্শ করেনি তাঁকে, তিনি সর্বদা নিরলস জ্ঞানের চর্চা করে গেছেন। জীবনযাপনের অর্থ তিনি উপলব্ধি করেছিলেন গভীরভাবে। হীনতর মানুষেরা আজীবন কাটায় লোভ লালসার মাঝে, জ্ঞানের দুয়ার রুদ্ধ থাকে তাদের জন্য কিন্তু এই পণ্ডিত সর্বদা খুলে রেখেছেন তাঁর জ্ঞানের দরজা। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি থেকেছেন জ্ঞানান্বেষণে ব্যস্ত। মোট কথা কবি এখানে একজন জ্ঞানী পণ্ডিতজনের জীবনযাত্রা ও চিন্তা-চেতনা শববাহক দলের মুখ থেকে পরিস্ফুট করেছেন।

Andrea del Sarto কবিতার সারসংক্ষেপ :

কবি রবার্ট ব্রাউনিং তাঁর "Andrea del Sarto" কবিতাটি রচনা করেছেন ইতালির বিখ্যাত চিত্রকর 'আন্দ্রেয়া ডেল সার্টোর' জীবন কাহিনি অবলম্বন করে। এই খ্যাতিমান চিত্রকর রাফায়েল ও মাইকেল এঞ্জেলোর সাথে কাজ করেছেন। এ কবিতায় শিল্পী সার্টোর জীবনের মর্মস্পর্শী একটি দিক উন্মোচিত করার প্রয়াস পেয়েছেন কবি। সার্টো লুক্রোসিয়া নামে এক রূপসী রমণীকে বিয়ে করে তার প্রতি খুব বেশি অনুরক্ত হয়ে পড়েছিল। এ রমণী কিন্তু সার্টোকে ভালোবাসতো না মোটেই শুধু স্বার্থ আদায় করে নিত। সার্টোর উপার্জিত সকল সম্পদ কুক্ষীগত করত সে। লুক্রেসিরা গোপনে তার এক মামাতো ভাইকে ভালোবাসতো। লুক্রেসিয়া একবার আবদার করে তার প্রেমিক ভাইয়ের জন্য বেশ ক'টি ছবি এঁকে দেয়ার জন্য। এর জন্য তাঁর পত্নী তার সাথে খারাপ আচরণ করার অনুপ্রেরণা, তুমি তোমার প্রেমিকের কাছে যাও আপত্তি নেই, তুমি শুধু আমার পানে তাকিয়ে মধুর হাসি বিলিও। ব্রাউনিং তাঁর এ কবিতায় একজন মহৎ শিল্পীর ভেতরের শিল্পী সত্তার এক চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছেন। এত বেদনাদায়ক ঘটনার পরেও শিল্পী তাঁর পত্নীর হাসিটির মর্যাদা দিয়েছেন, এটা একজন শিল্পীর পক্ষেই সম্ভব।

Fra Lippo Lippi কবিতার সারসংক্ষেপ :

কবি রবার্ট ব্রাউনিং তাঁর "Fra Lippo Lippi" কবিতায় মঠের সাধু হিসেবে পরিচিত একজন বিখ্যাত চিত্র শিল্পীর শহরের নৈশ প্রহরীর হাতে ধরা পড়ার চিত্র তুলে ধরেছেন। চিত্রকর লিপ্পো শহরের বারবণিতার পাল্লায় পড়ে গিয়ে নৈশ প্রহরীর হাতে ধরা পড়ে। প্রহরীর হাতে ধরা পড়ার পর সে প্রহরীকে তার নিজের জীবন কাহিনী শোনায়, শোনায় কীভাবে অযত্নে অবহেলায় কেটেছে তার শৈশব। একজন চিত্রশিল্পী হিসেবে বিপুল খ্যাতি অর্জন করার পরও সে অভিজাত সমাজে উঠতে পারেনি। গির্জার দেয়ালে ছবি আঁকতে গিয়ে লিপ্পো মানবিক দিকের প্রকাশ ঘটিয়ে মঠের সাধুদের বিরাগভাজন হন। লিপ্পো প্রহরীকে বলে, সাধুজনেরাই জগতে অপরাধী সাব্যস্ত হয় আর দৃষ্টেরা পার পেয়ে যায়। মোট কথা, কবি এখানে লিপ্পোর মর্ম বেদনার রূপকে অবহেলিত সৎ মানুষের যাতনার দিকটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন।

Robert Browning এর বিখ্যাত গ্রন্থ Christmas Eve and Easter Day এর সার-সংক্ষেপ :

কল্পনাধর্মী কবিতা Christmas Eve এ বর্ণনাকারীকে প্রচলিত ধর্ম মতে অবিশ্বাসীদের রোমের st. Peter's চার্চে এবং পরবর্তীতে Gottingen থিয়েটার নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি একজন সমালোচনাকারীকে খ্রিষ্টান ধর্মীয় পৌরাণিক কাহিনী বর্ণনা করতে দেখেন। অতঃপর তাকে পুনরায় অবিশ্বাসীদের চার্চে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে "Easter-day" কাব্যে ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে একজন খ্রিষ্টান ও সন্দেহবাদী লোকের বিতর্ক তুলে ধরা হয়েছে।

দ্য পেট্রিয়ট সারাংশ:

'প্রেট্রিয়ট' একটি চমকপ্রদ নাটকীয় কবিতা। কবি এখানে দেশপ্রেমিক ও জাতীয় বীরদের প্রতি সাধারণ জনগণের মনের পরিবর্তনশীলতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সাধারণ জনগণ যেমন দেশপ্রেমিকদেরকে সর্বোচ্চ শিখরে স্থান দিতে পারে, তেমনি মাটিতেও মিশিয়ে দিতে পারে।

কবি একজন দেশপ্রেমিকের ভাষ্যে কবিতাটি বর্ণনা করেছেন। এক বছর পূর্বে রঙ্গিন ফুল দিয়ে তাঁর আগমনকে বরণ করা হয়েছিল। তখন গির্জার চূড়াগুলোতে পতাকা টানানো ছিল এবং তাঁকে এক নজর দেখার জন্য মানুষ বাড়ির ছাদে পর্যন্ত উঠেছিল। বংশী বাজিয়ে তাঁর আগমন ঘোষিত হয়েছিল। মানুষের মাঝে কী যে উন্মাদনা! তখন জনগণ তাঁর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তাঁর 'অকর্মের' জন্যে তাঁকে পেছনে হাত বেঁধে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। কেউ তাঁকে এখন আর স্বাগত জানায়নি বরং পাথর ছুঁড়ে তাকে রক্তাক্ত করা হয়েছিল। কী দুর্ভাগ্যবান সে, যে তাঁর সারাটি জীবন দেশের মানুষের জন্য ব্যয় করেছেন।

এই দুঃখের মাঝেও দেশপ্রেমিক তাঁর আশাবাদ ব্যক্ত করেছেন। মৃত্যুই সবকিছুর শেষ নয়। সে আশা করে যে, যেহেতু বাস্তব পৃথিবীতে কৃতকর্মের জন্য সে কোনো পুরস্কার পায়নি, সেহেতু ঈশ্বর তাঁকে পরকালে অবশ্যই পুরষ্কৃত করবেন।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...