আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ, কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ, আবার কিছু প্রকল্প আছে যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু বেটা লি. সমুদয় অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। প্রকল্পটি অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ। বেটা লি. এর আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোনো সমস্যা না হয়। তিনি কারবারে কোনো অলস অর্থ সংরক্ষণ করেন না।
ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত।
সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
সম্পদ সর্বাধিকরণ বলতে কি বুঝায়?
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?