শাহীন ও শামীম দু'জন ঘনিষ্ঠ বন্ধু। তারা উভয়েই তাদের জমানো টাকা দিয়ে ব্যবসায় করার সিদ্ধান্ত নিল। শাহীন তার টাকা দিয়ে প্রতিমণ ৮৫০ টাকা দরে ৫৮৮ মণ গম ক্রয় করে মজুদ করল। অন্যদিকে শামীম ২৯৪ মণ গম ৮৫০ টাকা দরে ও প্রতিমণ ২,০০০ টাকা দরে ১২৫ মণ শুকনা সরিষা ক্রয় করে মজুদ করল। পরবর্তীতে গমের দাম কমে যাওয়ায় শাহীন ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সরিষার দাম বেড়ে যাওয়ায় শামীম ব্যবসায়ে লাভ করতে সক্ষম হয়
উদ্দীপকের শাহীন ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো গমের। দাম কমে যাওয়া এবং একটি খাতে অর্থ বিনিয়োগ করা।
মূলধন একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা হলে তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। এক্ষেত্রে একটি খাতের ক্ষতি হলে অন্য খাতের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। উদ্দীপকের শাহীন তার জমানো টাকা দিয়ে প্রতিমণ ৮৫০ টাকা দরে। ৫৮৮ মণ গম ক্রয় করে মজুদ করেন। পরবর্তীতে গমের দাম কমে যাওয়ায় শাহীন ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। কারণ তার অন্যকোনো ব্যবসায় ছিল না। যার ফলে গমের ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তিনি যদি জমানো টাকা শুধু গমের ব্যবসায়ে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করতেন তবে ক্ষতি সমন্বয় করা সম্ভব হতো। সুতরাং বলা যায়, গমের দাম কমে যাওয়ায় এবং একটি খাতে বিনিয়োগ করায় শাহীন ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়।
সম্পদ সর্বাধিকরণ বলতে কি বুঝায়?
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?