নিপু এসএসসি পরীক্ষার পর ট্রেনযোগে ঢাকা থেকে জামালপুরে বন্ধু দিপুর বাড়িতে বেড়াতে যায়। ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ময়মনসিংহ শহরে পৌঁছায়। দুই বছর পর ভর্তি পরীক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে নিপুর অসুবিধা হয়নি। নিপু খেয়াল করলো যে, কথা বলা, পড়ালেখা করা, পোশাক পরিধান করা প্রভৃতি ক্ষেত্রে দিপু তাদের প্রিয় শিক্ষককে অনুসরণ করে। নিপু ও দিপু তাদের শিক্ষককে কোনো জটিল বিষয়ের প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ সমস্যার সমাধান বলে দেন
স্মৃতি আমাদের অভিজ্ঞতাগুলোকে সংগঠনের জন্য প্রক্রিয়াজাত করে গ্রহণ করে তাই একে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয়।
আধুনিক মনোবিজ্ঞানীগণ স্মৃতিকে সংবাদ বা তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করে থাকেন। তাদের মতে স্মৃতি একটি সক্রিয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে শুধু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করাকে বোঝায় না, বরং অভিজ্ঞতাগুলোকে সংগঠনের জন্য বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, সংরক্ষণ করা হয় এবং পুনরায় ব্যবহার করার জন্য প্রত্যাহ্বান বা পুনরুদ্রেক করা হয়। 'তথ্যের প্রক্রিয়াজাতকরণ' তত্ত্বানুসারে স্মৃতির প্রক্রিয়া মূলত তিনটি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত (এটকিনসন এবং শিস্ক্রিন, ১৯৬৮)। যথা: ১. সংকেত গ্রহণ (Encoding), ২. সংরক্ষণ (Storage) এবং ৩. প্রত্যাহ্বান (Retrieval or Decoding)।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?