National University 1st Year Honours Admission Test Schedule & Admit Card Notice 2025-26
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| পরীক্ষার তারিখ | ২৫ এপ্রিল ২০২৬, শনিবার |
| পরীক্ষার সময় | সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত |
| রিপোর্টিং টাইম | সকাল ১০:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে |
| পরীক্ষার স্থান | প্রবেশপত্রে (Admit Card) উল্লিখিত কলেজ কেন্দ্র |
| ভর্তি বিষয়ক ওয়েবসাইট | www.nu.ac.bd/admissions |
পরীক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পদ্ধতি নিচে দেওয়া হলো:
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)-এ প্রবেশ করুন।
২. Honours Tab-এ গিয়ে Applicant Login (Honours Login) অপশনে ক্লিক করুন।
৩. আপনার Application ID ও Pin সঠিকভবে এন্ট্রি দিয়ে লগইন করুন।
৪. এরপর আপনার প্রবেশপত্রটি (Admit Card) ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
প্রয়োজনীয় নথিপত্র: পরীক্ষা কেন্দ্রে অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র (Admit Card) এবং HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
আসন বিন্যাস: পরীক্ষার নির্ধারিত তারিখের অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র থেকে অথবা কলেজের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
সময়ানুবর্তিতা: পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ১০:১৫ মিনিটের মধ্যে তার জন্য নির্ধারিত আসনে অবস্থান গ্রহণ করতে হবে।
নির্দেশনা পালন: প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা কঠোরভাবে মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বি:দ্র: সংশ্লিষ্ট কলেজসমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত কেন্দ্রসমূহের তালিকা এবং পরীক্ষার্থীদের হাজিরা পত্র ও অন্যান্য তথ্য যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সূত্র: ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২৬
The National University (NU) of Bangladesh has officially announced the date for the 1st Year Undergraduate (Honours) Admission Test for the 2025-2026 academic session. The examination will be held simultaneously across the country on April 25, 2026. Candidates are advised to download their admit cards within the stipulated time and prepare for the exam accordingly.
| Particulars | Details |
|---|---|
| Exam Date | April 25, 2026 (Saturday) |
| Exam Time | 11:00 AM to 12:00 PM |
| Reporting Time | Must be present at the center by 10:15 AM |
| Venue | As mentioned in the Admit Card |
| Official Website | www.nu.ac.bd/admissions |
Candidates must download their Admit Cards between April 11, 2026, and April 24, 2026. Follow the steps below:
Visit the official NU Admission website: www.nu.ac.bd/admissions.
Go to the Honours Tab and click on the "Applicant Login (Honours Login)" link.
Log in using your Application ID and Pin Number.
Download the Admit Card and print it on A4-sized paper.
Mandatory Documents: Candidates must bring the Original Printed Admit Card and the Original HSC Registration Card to the exam hall.
Seating Arrangement: To find the specific seating plan, candidates should visit the respective college center or check the college’s official website at least three days before the exam date.
Punctuality: Candidates are required to enter the examination center and take their assigned seats by 10:15 AM.
Compliance: All instructions mentioned on the Admit Card must be strictly followed during the examination.
Note: Information regarding the center list, candidate list, and attendance sheets for the respective colleges will be notified through the official portal in due course.
Authority: Dean (In-charge), Undergraduate Education School, National University, Bangladesh.
Published Date: April 07, 2026
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?