HSC
। ৪। জনাব রতন বড়ুয়া একজন ব্যবসায়ী। সাভারের আশুলিয়ায় 'বড়ুয়া নার্সারি' নামে তার একটি নার্সারি আছে। সেখানে তিনি নানা ধরনের ফুল, ফল ও ঔষধিগাছের চারা উৎপাদন করেন। ২০১৭ সালের জুলাই মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। জুলাই: ৫ রহিম এন্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় ২৫,০০০ টাকা জুলাই: ১০ রাশেদ এন্ড কোং-এর নিকট নগদে বিক্রয় ৩৭,০০০ টাকা জুলাই: ১৯ গাছ ফেরত দেওয়া হলো ২,৫০০ টাকা জুলাই: ৩০ কর্মচারীকে বেতন দেওয়া হলো ৪,৫০০ টাকা জুলাই: ৩১ বিজ্ঞাপন ব্যয় ১,৫০০ টাকা ক. বড়ুয়া নার্সারির ৫ ও ১০ জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করো। খ. রহিম এন্ড সন্স হিসাব ও নগদান হিসাব T ছকে খতিয়ানভুক্ত করে জের নির্ণয় করো। গ. ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে প্রস্তুত করো।
Prodip Roy