নমুনা প্রশ্ন

কবিতা - সপ্তবর্ণা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

383

বহুনির্বাচনি প্রশ্ন

১. গোরস্থান শব্দের অর্থ কী?
ক. জীবনাবসান
খ. সমাধিক্ষেত্র
গ. দোজখ
ঘ. বাঁশঝাড়

২. 'চিরকালই স্বাধীনতা
আসে এমন রীতিতে'- কথাটির অর্থ কী?
ক. স্বাধীনতা অর্জন সহজ নয়
খ. স্বাধীন দেশের মানুষ হওয়া
গ. স্বাধীনতা অর্জনের পথে অনেক চড়াই-উৎরাই থাকে
ঘ. স্বাধীনতা বড়ই সুখকর বিষয়

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মূর্তি (২) নাম বললে চিনতে পারবেন না। হাইকোর্টের কেরানি ছিলাম। তখন টের পাইনি। ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল। এপিঠ-ওপিঠ। বোকা ডাক্তার খামোখা কেটেকুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে। জমাট রক্তের মধ্যে ফুটো নজরেই পড়েনি প্রথমে।
নেতা : তুমিও এই দলে এসে জুটেছ নাকি?
মূর্তি (২): গুলি দিয়ে গেঁথে দিয়েছেন। ইচ্ছে করলেও আল্ল্গা হতে পারব না।
৩. সংলাপটিতে সিঁথি কবিতার যে দিকটি ফুঁটে উঠেছে, তা হলো-
i. অন্যায়ের প্রতিবাদে আত্মদান
ii. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
ন্যায়-অন্যায়ের কোনো পার্থক্য নাই
নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৪. সংলাপের মূলভাব নিচের কোন চরণে পাওয়া যায়?
ক. একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে ছার
খ. কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালারই ফোরাতে
গ. খোদার আরশ কাঁইপা ওঠে শুইনা বাপের হাহাকার
ঘ. সারা আকাশ ছাইয়া আছে কোন শহিদের গায়ের শাল

সৃজনশীল প্রশ্ন

প্রথম অংশ
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

দ্বিতীয় অংশ
সেই তেজী তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে -
সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।

ক. শাহাদাত বলতে কী বোবা?
খ. 'গোরস্থানে কান্দে শহিদ-পঙ্গু যেন হয় না দ্যাশ।' এখানে কীসের আশঙ্কা ব্যক্ত হয়েছে?
গ. উদ্দীপকের প্রথম অংশটিতে 'সিঁথি' কবিতায় ছাত্র-জনতার আত্মদানের বিষয়টি কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশটি 'সিঁথি' কবিতার মূল বক্তব্য। -ব্যাখ্যা কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...