ফুল সেকশন ড্রয়িং করার দক্ষতা অর্জন (জব-১)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

541

পারদর্শিতার মানদন্ড:

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রোয়জন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা;

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে ফুল সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment):

 

অঙ্কনের ধাপ:

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২ .সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বডার লাইন টানবো । 

১. প্রথমে থ্রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং এর টপ ভিউ অংকন করবো। 

২. এর পর ফুল সেকশ ড্রয়িং করার জন্য টপ ভিউ এর সেন্টার বরাবর চিত্রের অনুরুপ কাটিং প্লেনলাইন অংকন করবো। 

৩. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে ফুল সেকশান ভিউ অংকন করবো । 

৪. বস্তুর যে সকল অংশ কর্তিত হয়েছে সে সকল অংশে মেটেরিয়ালস অনুযায়ি হ্যাচ লাইন যুক্ত করবো। 

৫. বস্তুর যে সকল অংশে হোল বা ছিদ্র ছিল সে অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন দেবো না । 

৬. বস্তুর কোন অংশে সিলিন্ড্রিক্যাল অংশ থাকলে সেখা অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

৭. অংকন মেজারমেন্ট অনুযায়ী করা হলে ডাইমেনশন গুলি দিয়ে দিবো। 

৮. ড্রয়িং করার সময় কোন স্কেলিং এর ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং শীটে উল্লেখ করবো।  

৯. কাজ শেষে সরঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো।

 

সতর্কতা

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবো। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্শ করব বা লিড পেনসিল সেট করে নিবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করে নিবো।

 

অর্জিত দক্ষতা: ফুল সেকশান ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তৰ কাজে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...