ভিটামিন বি-কমপ্লেক্স – বি১ ও বি২

খাদ্যের কাজ ও উপাদান - গার্হস্থ্য বিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

1.7k

ভিটামিন 'বি' কোনো একক ভিটামিন না। প্রায় ১৫টি বিভিন্ন ভিটামিনকে একসাথে ভিটামিন বি-কমপ্লেক্স বলা হয়। এর মধ্যে নিচে উল্লেখযোগ্য ৬ টি বি-ভিটামিনের নাম দেওয়া হলো ।

ভিটামিন বি-কমপ্লেক্স

থায়ামিন বা ভিটামিন বি,

রিবোফ্লাভিন বা ভিটামিন বি,

নায়াসিন

ভিটামিন-বি

ভিটামিন বি

ভিটামিন বি,

ফলিক এসিড

 

ভিটামিন-বি১

এর রাসায়নিক নাম থায়ামিন। এই ভিটামিন পানিতে দ্রবণীয় ও বেশি তাপে নষ্ট হয়ে যায়। খাদ্যদ্রব্য বেশি ধুলে এবং অনেক বেশি তাপে বেশি সময় ধরে রান্না করলে বি১ নষ্ট হয়ে যায় ৷

 

ভিটামিন-বি, এর কাজ

থায়মিনের প্রধান কাজ হলো কার্বোহাইড্রেট বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করে।

স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে সাহায্য করে।

খাদ্য উৎস -

স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে ।

হৃদপিন্ডের স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে।

 

খাদ্য উৎস -

উদ্ভিজ উৎস – ঢেঁকিছাঁটা চাল, আটা, ছোলার ডাল, বাদাম, সয়াবিন, মটর ডাল, আলু ইত্যাদি। প্রাণিজ উৎস – যকৃৎ, হূৎপিন্ড, বৃক্ক, ডিম, দুধ ইত্যাদি ।

অভাবজনিত অবস্থা -

ক) থায়ামিনের অল্প ঘাটতি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়-

শারীরিক ও মানসিক অবসাদ

খিটখিটে মেজাজ

অনিদ্রা

ক্ষুধামন্দা

ওজন হ্রাস ও দুর্বলতা

বুক ধড়ফড় দেখা দেয়

খ) থায়ামিনের খুব বেশি অভাব হলে আমাদের দেহে বেরিবেরি নামক রোগের সৃষ্টি হয়। বেরিবেরি ২ ধরনের হয়। যথা – ভিজা বেরিবেরি ও শুকনা বেরিবেরি।

 

বেরিবেরি লক্ষণগুলো হলো

  • হাত-পা অবশ হয়ে যায়।
  • হূৎপিন্ডের দুর্বলতা দেখা যায়।
  • ভিজা বেরিবেরিতে হাত পায়ে পানি জমে যায়।
  • স্নায়ুতন্ত্র পীড়িত হয় ও দেহে প্যারালাইসিস দেখা যায় ৷
  • এনিমিয়া দেখা যায় ৷
  • পরিশেষে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
  • এই রোগ যে কোনো বয়সে এমনকি শিশুদেরও হতে পারে।

 

কাজ – ভিটামিন-বি১ এর অভাবে আমাদের দেহে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে তা দলীয়ভাবে উপস্থাপন কর।

 

 

ভিটামিন-বি

ভিটামিন-বি২ এর রাসায়নিক নাম রিবোফ্লাভিন। হালকা হলুদ বর্ণের ও তাপে সহনশীল।

ভিটামিন-বি২ এর কাজ-

  • এর প্রধান কাজ হলো অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি মুক্ত করতে এবং সেই শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে ।
  • ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে এবং মিউকাস মেমব্রেনকে সুস্থ রাখে।
  • স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য এই ভিটামিন প্রয়োজন। সুষ্ঠু পরিপাক ক্রিয়ার জন্য এই ভিটামিন প্রয়োজন ।

উৎস -

ক) প্রাণিজ উৎস - দুধ এই ভিটামিনের উৎকৃষ্ট উৎস। এ ছাড়া কলিজা, পনির, ডিম, মাছ, মাংস ও বৃক্ক উল্লেখযোগ্য।

খ) উদ্ভিজ উৎস – উদ্ভিজ উৎসের মধ্যে শাকসবজি, ডাল, শিম ও অংকুরিত শস্যে পাওয়া যায়।

অভাবজনিত অবস্থা -

  • রিবোফ্লাভিনের অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়।
  • এর অভাবে ঠোটের কোনায় যা হয়। যাকে অ্যাংগুলার স্টমাটাইটিস বলে।
  • বি২-এর অভাবে মুখে ও জিহবা মেজেন্টা বর্ণ ধারণ করে। এই অবস্থাকে গ্লসাইটিস বলে।
  • এ্যাংগুলার স্টমাটাইটিস
  • অকালে চুল উঠে যায়।
  • চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, চোখ জ্বালা করে, চোখে ছানি পড়ে ও দৃষ্টি অস্পষ্ট হয়।

 

কাজ – ভিটামিন-বি২ এর অভাবজনিত সমস্যাগুলো বর্ণনা কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...