ভিটামিন সি

খাদ্যের কাজ ও উপাদান - গার্হস্থ্য বিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

735

উদ্ভিজ উৎস – আমলকী, পেয়ারা, আমড়া, লেবু, টমেটো, কমলালেবু, তাজা শাকসবজি, ধনেপাতা, বাঁধাকপি, কামরাঙ্গা ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়।

প্রাণীজ উৎস- প্রাণিজ উৎসে ভিটামিন-সি কম পাওয়া যায়। মায়ের দুধে ভিটামিন-সি বিদ্যমান ।

কার্যকারিতা -

  • রোগ প্রতিরোধক ক্ষমতা বজায় রাখে।
  • হাড়ের টিসু গঠনে ও পুষ্টি সাধনে কাজ করে। ভিটামিন-এ, ই এবং বি কমপ্লেক্সে-এর
  • জারণ প্রতিহত করে।
  • রক্তের লোহিত কণিকা গঠনে সাহায্য করে।
  • কোলেস্টেরল বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • ক্ষত স্থান শুকাতে সাহায্য করে।
  • লৌহের শোষণ বৃদ্ধি করে

 

অভাবের ফল – ভিটামিন-সি এর গুরুতর অভাবে স্কার্ভি রোগ হয়। যে কোনো বয়সেই এই স্কার্ভি রোগ হতে পারে। এই রোগের লক্ষণগুলো হলো-

  • দাঁতের মাড়ি ফুলে উঠে।
  • দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে।
  • দাঁত পড়ে যায়।
  • এনিমিয়া দেখা যায় ৷
  • . হাত ও পা-এর গাঁটে ব্যথা হয় ও ফুলে যায় ৷
  • স্কার্ভিতে দাঁতের মাড়ি ফুলে ওঠা
  • সহজে ক্ষত শুকাতে চায় না,ভাঙ্গা হাড় সহজে জোড়া লাগতে চায় না ৷
  • চামড়ার নিচে রক্তক্ষরণ হয়ে কালচে দাগ হয় ।
  • সহজেই সর্দি-কাশি হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় ।
  • কার্তিতে চামড়ার পরিবর্তন

কাজ - আমাদের দেহে ভিটামিন-সি এর ঘাটতি হলে কী ধরনের অভাবজনিত লক্ষণ দেখা দেয় তা বোর্ডে লেখ।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মাহি ৫ম শ্রেণির ছাত্র। মাহির দাঁতগুলো সুন্দর হওয়ায় তাকে হাসলে খুব সুন্দর দেখায়। কিন্তু কিছুদিন যাবৎ তার দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে।

আমলকী, পেয়ারা, আমড়া, লেবু
দুধ, দই, ছানা, কাঁটাযুক্ত ছোট মাছ
পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, ঢেঁড়স
ডিমের কুসুম, কলিজা, মাছ, মাংস
Promotion

Are you sure to start over?

Loading...