রাশির তুলনা (৯.১)

শতকরা - প্রাথমিক গণিত - পঞ্চম শ্রেণি প্রাথমিক (২০২২ - আর্কাইভ) | NCTB BOOK

1.1k
কোনো মাদরাসার চতুর্থ শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণিতে ছাত্রী বেশি তা আলোচনা করি।

শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক "%" দ্বারা প্রকাশ করা হয়।

[উদাহরণ] ১% = ১১০০,১৫% = ১৫১০০, ১৩৭% = ১৩৭১০০ইত্যাদি

নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি।

(১) ৬০% (২) ৩৪% (৩) ৮৯% (৪) ১২৫%

লক্ষ করি, ১০০% এর অর্থ হলো ১০০১০০ = ১।

ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক % ব্যবহার করে প্রকাশ কর:

(১) ২৪১০০ (২) ০.৫৪ (৩) ২১৫০ (৪) ০.৩ (৫) ২৩২০ (৬) ০.০৩

কোনো মাদরাসার ৫ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কত জন ছাত্রী?

কোনো মাদরাসার ৫ম শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থীর ৪২% ছাত্রী। ঐ শ্রেণিতে মোট কত জন ছাত্রী?

খালি ঘর পূরণ কর :

(১) ২৫ লিটার ৫০ লিটারের _____ % । 

(২) ১২০ কিলোগ্রামের ২০% হলো _______ কিলোগ্রাম।

(৩) ১৬ জন লোক হলো ______ জন লোকের ৩২%।

সখিপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...