আবুল হুসেন

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
1.5k

আবুল হুসেন (১৮৯৬ - ১৫ অক্টোবর ১৯৩৮) ছিলেন ব্রিটিশ ভারতীয় লেখক, চিন্তাবিদ ও সমাজসংস্কারক।

১৯৩২ সালে তিনি শিক্ষকতা ত্যাগ করে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। বাংলার আইন সভায় গৃহীত ওয়াকফ আইনের মূল খসড়া তিনি প্রণয়ন করেছিলেন।

বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আবুল হুসেন লেখালেখি করেছেন। বুদ্ধির মুক্তি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯২৬ সালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। তিনি এতে অংশ নিয়েছিলেন। সংগঠনের মুখপত্ররূপে প্রকাশিত শিখা পত্রিকার সম্পাদনায় তিনি জড়িত ছিলেন।

তাঁর রচনাবলির মধ্যে রয়েছে: *বাঙালী মুসলমানদের শিক্ষাসমস্যা (১৯২৮)

  • মুসলিম কালচার (১৯২৮)
  • বাঙলার নদীসমস্যা
  • শতকরা পঁয়তাল্লিশ জের
  • সুদ-রিবা ও রেওয়াজ
  • নিষেধের বিড়ম্বনা
  • Helots of Bengal
  • Religion of Helots of Bengal,
  • Development of Muslim Law in British
  • কৃষকের আর্তনাদ
  • কৃষকের দুর্দশা
  • কৃষি বিপ্লবের সূচনা''

তাঁর মৃত্যুর পর বাংলা একাডেমি আবুল হুসেন রচনাবলী নামে তাঁর রচনাসমগ্র প্রকাশ করে।

মৃত্যু

আবুল হুসেন ১৯৩৮ সালের ১৫ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...