H.G Wells (1866-1946)

- English - English Literature | NCTB BOOK
1.5k
Photograph by George Charles Beresford, 1920

H.G. Wells

(21 September 1866-13 August 1946)

  • পুরো নাম: Herbert George Wells

Famous science fiction:

i. The Time Machine
ii. The Invisible Man

ওয়েলস-এর ভাবনা ও রচনার বৈশিষ্ট্য :

তাঁর প্রথম সৃষ্টি 'দি টাইম মেসিন' উপন্যাস। এই গ্রন্থটিকে এককথায় বিজ্ঞানের কাল্পনিক রোমান্স আখ্যায় ভূষিত করে দিলেই হয় না, কারণ এই গ্রন্থটির মধ্যে লেখকের জীবনের সামগ্রিক ভাবনা রূপ পেয়েছে। এই গ্রন্থে বর্তমান সমাজকে সামনে রেখে ভবিষ্যত সমাজের একটা চিত্র অংকন করেছেন। সময়ের যাত্রী এমন এক সমাজকে দেখেছেন যেখানে মরলকস্ এবং ইলো আই নামে দুটো শ্রেণি বাস করে। এই দুই শ্রেণিই মনুষ্য শ্রেণির অন্তর্গত। কিন্তু মরলকস্রা পরিশ্রম করে ফসল ফলাতো আর ইলো আইরা তাদের পরিশ্রমের ফসল আত্মসাৎ করতো। ফলে সমাজে দুটি শ্রেণি গড়ে উঠেছিল, একদল মেহনতী মানুষ অপরদল অকস্মর্ণ। এই দুই শ্রেণিকেই ওয়েলস্ অবশ্য জন্তু জানোয়ার বলে ভেবেছেন। কারণ অকস্মর্ণ ধনীরা হলো এক প্রকার হিংস্র জন্তু যারা সমাজে তীব্র আঘাত হেনেছেন এবং ব্যঙ্গ করেছেন। 'টাইম মেসিন' উপন্যাসটি হলো একটি পেনাস্ত্র বিশেষ। ওয়েলস্ ভবিষ্যত সমাজের যে চিত্রাঙ্কন করেছেন তা কম্যুনিষ্ঠ সমাজব্যবস্থার মতো। ব্যক্তিগত সম্পত্তির সমস্ত মালিকানা উঠে গিয়ে সম্পত্তিকে করা হয়েছে জাতীয়করণ। মানুষ বাস করে কমিউনে। কোনো অভাব নেই, শোষণ নেই। সুতরাং নিছক কল্পনা নয়, তথ্যের ভিত্তিতে বিজ্ঞানসম্মত ভাবে তিনি প্রমাণ করতে পেরেছেন এক বাস্তব সত্যের স্বরূপকে। শুধু এই গ্রন্থেই নয়, তিনি তাঁর প্রতিটি গ্রন্থেই বর্তমানের মুখোশ দিয়ে সত্যের একটা রূপ আঁকতে চেষ্টা করেছেন। অনেক কথাই বলেছেন ওয়েলস। কিছু বক্তব্যকে কাল্পনিক মনে হলেও অধিকাংশই বাস্তব।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...