কোন শব্দে নিত্য মূর্ধন্য 'ণ' আছে?
কোন শব্দে নিত্য মূর্ধন্য 'ণ' আছে?
-
ক
গৃহিণী
-
খ
সুভাষিণী
-
গ
পাণিনি
-
ঘ
পূজারিণী
নিত্য মূর্ধন্য ‘ণ’ পাণিনি
ণ ব্যবহারের নিয়ম
ঋ, র (্র),রেফ (র্), ষ (ক্ষ) বর্ণের পরে দন্ত্য-ন না হয়ে মূর্ধন্য-ণ হয়৷ যেমন: ঋণ,তৃণ, বর্ণ, বিষ্ণু, বরণ, ঘৃণা৷
যদি ঋ, র(্র), ষ(ক্ষ) বর্ণের পরে স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ, য় অথবা অনুস্বার (ং) থাকে, তার পরবর্তী দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়ে যায়। যেমন: কৃপণ, নির্বাণ, গ্রহণ৷
ট-বর্গের পূর্বের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়৷ যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড।
প্র, পরা, পরি, নির্- উপসর্গের এবং ‘অন্তর’ শব্দের পরে নদ্, নম্, নশ্, নহ্, নী, নুদ্, অন্, হন্- কয়েকটি ধাতুর দন্ত্য-ন মূর্ধন্য-ণ নয়। যেমন: প্রণাম, পরিণাম, প্রণাশ, পরিণতি, নির্ণয় ইত্যাদি৷
প্র, পরা প্রভৃতির পর 'নি' উপসর্গের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়৷ যেমন: প্রণিপাত, প্রণিধান ইত্যাদি৷
কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়৷ যেমন:
চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা৷
কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা৷
আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ৷
চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ৷
চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি৷
Related Question
View All-
ক
অনুষঙ্গ
-
খ
অনষাঙ্গ
-
গ
অনুসঙ্গ
-
ঘ
অনুসাঙ্গ
-
ক
সংস্কৃত
-
খ
বিদেশি
-
গ
দেশি শব্দ
-
ঘ
তদ্ভব শব্দ
-
ক
বাংলা
-
খ
তৎসম
-
গ
তদ্ভব
-
ঘ
বিদেশি
-
ক
মূমুর্ষু
-
খ
অনুষঙ্গ
-
গ
বর্ষণ
-
ঘ
ভূষণ
-
ক
যত্ন বিধান
-
খ
ণত্ব বিধান
-
গ
উপসর্গ
-
ঘ
প্রত্যয়
-
ক
ধরন, ঝর্ণা
-
খ
গৃহকোন, পুন্যবান
-
গ
পরিবহণ, ক্ষণকাল
-
ঘ
মূল্যায়ন, নিরুপণ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন