'অনুগ্রহ' এর বিপরীত শব্দ কোনটি?
'অনুগ্রহ' এর বিপরীত শব্দ কোনটি?
-
ক
নিগ্রহ
-
খ
বিগ্রহ
-
গ
সাগ্রহ
-
ঘ
সানুগ্রহ
বিপরীতার্থক শব্দ : অনুগ্রহ - নিগ্রহ, দয়া - নির্দয়তা, বর্জন - গ্রহণ, সন্ধি - বিগ্রহ।
বিপরীত শব্দ
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।
- সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না - বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন - আগত – শব্দটির শুরুতে অন - উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল - অনাগত ।
- আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ - বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না - বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন - অনুরাগ - শব্দটি রাগ - শব্দমূলের পূর্বে অনু - উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু - উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু - র পরিবর্তে বি - উপসর্গ ব্যবহার করলে, বিরাগ - শব্দে বি - উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু - উপসর্গের বদলে নেতিবাচক বি - উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল ।
- তবে সাধারণত, শব্দের বিপরীত শব্দগুলো অর্থের দিক থেকে বিপরীত অর্থবোধক হয়; না - বোধক বা নেতিবাচক হয় না । তাই, অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন নিয়ম খাটে না । বরং অর্থের দিক থেকে যথাযথ বিপরীত শব্দটিই গৃহীত হয় ।
যেমন - আজ – কাল, অতীত - ভবিষ্যত, অধম - উত্তম, ইত্যাদি ।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
অ
| মূল | বিপরীত |
|---|---|
| সক্ষম | অক্ষম |
| ক্ষুদ্রকায় | অতিকায় |
| অনন্ত | সান্ত |
| অগ্র | পশ্চাৎ |
| অনাবৃষ্টি | অতিবৃষ্টি |
| অনুকূল | প্রতিকূল |
| অনুজ | অগ্রজ |
| ভবিষ্যত | অতীত |
| অনুগ্রহ | নিগ্রহ |
| অণু | বৃহৎ |
| কল্য | অদ্য |
| সচল | অচল |
| ঊর্ধ্ব | অধঃ |
| অনুরক্ত | বিরক্ত |
| সচলায়তন | অচলায়তন |
| উত্তম | অধম |
| অনুরাগ | বিরাগ |
| সচেতন | অচেতন |
| উত্তমর্ণ | অধমর্ণ |
| অনুলোম | প্রতিলোম |
| সত্য | অলীক |
| উদীয়মান | অস্তগামী |
| মহাপ্রাণ | অল্পপ্রাণ |
| সসীম | অসীম |
| অস্তি | নাস্তি/নেতি |
| সহিংস | অহিংস |
| অনশন | অশন |
Related Question
View All-
ক
রাত
-
খ
দিন
-
গ
প্রভাত
-
ঘ
প্রহর
-
ক
অশান্ত
-
খ
অনন্ত
-
গ
দূরন্ত
-
ঘ
চঞ্চল
-
ক
চঞ্চল
-
খ
পুরণ
-
গ
সচেষ্ট
-
ঘ
বিভক্ত
-
ক
ব্যবধান
-
খ
প্রতিদান
-
গ
অন্তর্ধান
-
ঘ
বর্ধমান
-
ক
অল্প
-
খ
হালকা
-
গ
অধিক
-
ঘ
হলুদ
-
ক
বিরক্ত
-
খ
উপহাস
-
গ
বিরাগ
-
ঘ
প্রতিঘাত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন