'অন্ধবধূ' গভীরভাবে অনুভব করে-
'অন্ধবধূ' গভীরভাবে অনুভব করে-
-
ক
স্বামী বিরহের বেদনা
-
খ
অন্ধত্বের কষ্ট
-
গ
মানুষের অবহেলা
-
ঘ
পায়ের তলার নরম
পায়ের তলায় নরম ঠেকল কী!
আস্তে একটু চল না ঠাকুরঝি –
ওমা, এ যে ঝরা-বকুল ! নয়?
তাইতো বলি, বসে দোরের পাশে,
রাত্তিরে কাল— মধুমদির বাসে
আকাশ-পাতাল— কতই মনে হয়।
জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই -
আমের গায়ে বরণ দেখা যায়?
অনেক দেরি? কেমন করে হবে!
কোকিল-ডাকা শুনেছি সেই কবে,
দখিন হাওয়া – বন্ধ কবে ভাই;
দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে -
শ্যাওলা-পিছল – এমনি শঙ্কা লাগে,
পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই!
মন্দ নেহাত হয় না কিন্তু তায়-
অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় !
দুঃখ নাইকো সত্যি কথা শোন,
অন্ধ গেলে কী আর হবে বোন?
বাঁচবি তোরা – দাদা তো তোর আগে?
এই আষাঢ়েই আবার বিয়ে হবে,
বাড়ি আসার পথ খুঁজে না পাবে -
দেখবি তখন - প্রবাস কেমন লাগে?
‘চোখ গেল’ ওই চেঁচিয়ে হলো সারা ।
আচ্ছা দিদি, কী করবে ভাই তারা-
জন্ম লাগি গিয়েছে যার চোখ !
কাঁদার সুখ যে বারণ তাহার – ছাই!
কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই,
কতক তবু কমত যে তার শোক ।
‘চোখ গেল’— তার ভরসা তবু আছে—
চক্ষুহীনার কী কথা কার কাছে!
টানিস কেন? কিসের তাড়াতাড়ি-
সেই তো ফিরে যাব আবার বাড়ি,
একলা-থাকা- সেই তো গৃহকোণ—
তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে
দুটো যেন প্রাণের কথা বলে—
দরদ-ভরা দুখের আলাপন;
পরশ তাহার মায়ের স্নেহের মতো
ভুলায় খানিক মনের ব্যথা যত!
Related Question
View Allউদ্দীপকের শিরিন ও অন্ধবধূ উভয়ে কোন অর্থে অভিন্ন?
-
ক
অহমিকা
-
খ
স্বাবলম্বী
-
গ
প্রতিবন্ধী
-
ঘ
শিক্ষা
উজলা, শিরিন ও অন্ধবধূ একাধারে-
i. দৃষ্টিহীন
ii. আত্মমর্যাদাসম্পন্ন
iii. ভাবাবেগে আপ্লুত
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকের অনিকের সাথে 'অন্ধবধূ' কবিতার কার মিল রয়েছে?
-
ক
অন্ধবধূর
-
খ
ঠাকুরঝির
-
গ
ঠাকুরঝির দাদার
-
ঘ
ঠাকুরদাদার
উদ্দীপকের অনিকের সাথে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর সাদৃশ্য যেখানে-
i. সমাজে উপেক্ষিত
ii. অসহায়
iii. আবদ্ধ জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকের অনিক ও 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূকে কী বলা যায়?
-
ক
প্রতিবন্ধী
-
খ
অবজ্ঞার যোগ্য
-
গ
নিকৃষ্ট
-
ঘ
সমাজে কোনো স্থান নেই
উদ্দীপকের 'সে' 'অন্ধবধূ' কবিতার কার সাথে তুলনীয়?
-
ক
ঠাকুরঝির
-
খ
অন্ধবধূর
-
গ
ঠাকুরঝির দাদার
-
ঘ
মায়ের
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন