অর্থের প্রধান কাজ কয়টি?

Updated: 1 year ago
  • ক
    ২টি
  • খ
    ৩টি
  • গ
    ৪টি
  • ঘ
    ৫টি
162
Add Explanation

আধুনিক উৎপাদনব্যবস্থায় এবং সমাজজীবনে অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে।
কবি অর্থের কার্যাবলি বর্ণনা করতে গিয়ে বলেন-
যাহা করে বিনিময় ও মূল্য পরিমাপ অর্থ বলি গণ্য তারে করে সর্বজন ।
ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন
ইংরেজি কবিতার দুটি চরণে অর্থের কার্যাবলি প্রকাশ পায় -
"Money is a matter of functions four; A medium, a measure, a standard, a store. "
অর্থাৎ, অর্থের কাজ হলো চারটি । যথা : বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। নিচে অর্থের প্রধান চারটি কাজের বিবরণ দেওয়া হলো :

বিনিময়ের মাধ্যম


অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয় । বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে আবার ক্রেতাও অর্থের বিনিময়ে দ্রব্যসামগ্রী গ্রহণ করে । এভাবে অর্থের দ্বারা যেকোনো সময় যেকোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করা যায় । ফলে লেনদেন সহজ ও গতিশীল হয় । তাই বলা যায়, অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম ।


মূল্যের পরিমাপক


মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনি অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় । উদাহরণস্বরূপ বলা যায়- আমির একটি বই ক্রয় করে ৫০ টাকা দিয়ে । এক্ষেত্রে ৫০ টাকা হলো উক্ত বইটির মূল্যের পরিমাপক । অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের পণ্য ও সেবার মূল্য সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি ।
সঞ্চয়ের বাহন
অধিকাংশ দ্রব্যসামগ্রী পচনশীল বলে দ্রব্যসামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয় । তাছাড়া সেবা জীবন্ত উপকরণ তাই শ্রম ও সেবা সঞ্চয় করে রাখা যায় না । কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্যসামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব । বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে, কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ ও তুলনামূলকভাবে স্থায়ী ।


স্থগিত লেনদেনের বাহন


স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা-পাওনাকে নির্দেশ করে । এসব দেনা-পাওনার হিসাব-নিকাশ অর্থের মাধ্যমেই করা হয় । অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ঐ ঋণ পরিশোধ করাও সুবিধাজনক । ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে, বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতিও ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় । ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে । তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসেবে গণ্য করা হয় ।
উপরিউক্ত কার্যাবলি ছাড়াও অর্থমূল্য স্থানান্তরের বাহন, তারল্যের মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে । অর্থের এই কাজগুলো পৃথক নয়, এদের একটি অপরটি থেকে উদ্ভূত হয়েছে । তাই বলা হয়, অর্থের সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়েছে ।

Related Question

View All
Updated: 5 months ago
  • ক
    মূল্যের পরিমাপক
  • খ
    আমানত গ্রহণ করা
  • গ
    সঞ্চয় বৃদ্ধি করা
  • ঘ
    ঋণ প্রদান করা
24
Updated: 7 months ago
  • ক
    পণ্যের
  • খ
    মূল্যের
  • গ
    দ্রব্যের
  • ঘ
    সেবার
26
Updated: 7 months ago
  • ক
    দ্রব্যের
  • খ
    মূল্যের
  • গ
    পণ্যের
  • ঘ
    সেবার
26
  • ক
    চেক
  • খ
    বিনিময় বিল
  • গ
    ভূমি
  • ঘ
    অর্থ
27
Updated: 1 year ago
  • ক
    সেবার
  • খ
    দ্রব্যের
  • গ
    মূল্যের
  • ঘ
    পণ্যের
501
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই