আইফেল টাওয়ারের উচ্চতা কত?

Updated: 6 months ago
  • ৯৮৫ ফুট

  • ১০৮৩ ফুট

  • ৯৮৫ মিটার

  • ৮৮৫ মিটার

5.8k
ব্যাখ্যাঃ

আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পেটাই লোহা দ্বারা নির্মিত একটি সুউচ্চ স্থাপনা। স্থাপনাটির নাম গুস্তাভ আইফেলের নামানুসারে দেওয়া হয়েছে, যাঁর কোম্পানি ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মধ্যে এই স্থাপনার নির্মাণ করেছিল। মূলত ১৮৮৯ সালের বিশ্বমেলার কেন্দ্র হিসাবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে। যদিও তখনকার অগ্রগণ্য শিল্পী ও বুদ্ধিজীবীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিল, এই স্থাপনাটি ফ্রান্সের বৈশ্বিক প্রতীক হয়ে গিয়েছে।

আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্থাপত্য, যা দেখতে গেলে প্রবেশমূল্য দিতে হয়। ২০২২ সালে আইফেল টাওয়ারে ৫৮,৮৯,০০০ জন পর্যটক এসেছিল। ২০১৫ সালে প্রায় ৬৯ লাখ ব্যক্তি এই স্থাপনায় চড়েছিল। ১৯৬৪ সাল থেকে এটি ফ্রান্সের একটি "মন্যুমঁত ইস্তরিক" (monument historique) বলে চিহ্নিত। ১৯৯১ সাল থেকে এটি প্যারিস, সেইন নদীর তীর নামক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ।

আইফেল টাওয়ার ৩৩০ মিটার (১,০৮৩ ফুট) উঁচু, যা প্রায় ৮১-তলা ভবনের সমান। এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা। এর বর্গাকার ভূমির দৈর্ঘ্য ১২৫ মিটার (৪১০ ফুট)। নির্মাণের সময় আইফেল টাওয়ারের উচ্চতা ওয়াশিংটন মনুমেন্টকে ছাপিয়ে গিয়েছিল, ফলে এটি ৪১ বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা ছিল। পরে ১৯৩০ সালে নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং আইফেল টাওয়ারকে ছাপিয়ে গিয়েছিল। ১৯৫৭ সালে সম্প্রচার ব্যবস্থা যোগ করার ফলে আইফেল টাওয়ার এখন ক্রাইসলার বিল্ডিঙের তুলনায় ৫.২ মিটার (১৭ ফুট) লম্বা।

গুস্তাভো ইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। ১৮,০৩৮ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট-বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। ৩০০ শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল। এটির উপর দুইবার অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা ৩৩০ মিটার (১০৮৩ ফুট)।

আইফেল টাওয়ার, প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত লোহার তৈরি পৃথিবীর অন্যতম নিদর্শন। গোস্ত আইফেল ১৮৮৯ সালে এটি নির্মাণ করেন। ১০৫০ ফুট উচ্চতার এ বিশাল টাওয়ার টি মাত্র ৩০০ জন শ্রমিক ২ বছর ২ মাস ২ দিনে নির্মাণ কাজ সম্পন্ন করেন। ফরাসী বিপ্লব স্মরণীয় করে রাখতে প্যারিস শহরে নির্মাণ করা হয়েছিলো। আইফেল টাওয়ার। সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় ৫ মিনিটি করে ২০০০০ বাল্বের আলোক ছটা এক অপরূপ সৌন্দর্য ধারন করে যা কিনা পর্যটকদের আকর্ষনীয় করে তুলে।

আইফেল টাওয়ার: আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক এবং ফ্রান্সের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ টাওয়ারটি পরিদর্শন করে। টাওয়ারটি প্যারিসের সীন নদীর তীরে অবস্থিত। এর চারপাশে "Champ de Mars" নামক বিশাল উদ্যান রয়েছে। ৩১ মার্চ, ১৮৮৯ সালে "Exposition Universelle" (বিশ্বব্যাপী মেলা) উপলক্ষে এটি উদ্বোধন করা হয়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারগুলির মধ্যে একটি যার উচ্চতা ৩২৪ মিটার [১০৬৩ ফুট]। টাওয়ারটির ডিজাইন করেছিলেন গুস্তাভ আইফেল। আইফেল ছিলেন একজন ফরাসি প্রকৌশলী। টাওয়ারটি নির্মাণে দুই বছর দুই মাস সময় লেগেছিল। টাওয়ারে মোট ১৭৯২ টি সিঁড়ি রয়েছে। দর্শনার্থীরা লিফট বা সিঁড়ি ব্যবহার করে টাওয়ারের চূড়ায় যেতে পারেন।

Related Question

View All
Updated: 6 months ago
  • লন্ডন
  • মিউনিখ
  • হংকং
  • প্যারিস
314
Updated: 9 months ago
  • লন্ডন
  • ভেনিস
  • জেনেভা
  • প্যারিস
574
Updated: 5 months ago
  • লন্ডন
  • প্যারিস
  • মস্কো
  • মিউনিথ
468
Updated: 11 months ago
  • লন্ডনে

  • মিউনিখে

  • জেনেভায়

  • প্যারিসে

495
Updated: 1 month ago
  • প্যারিস
  • লন্ডন
  • নিউইয়র্ক
  • বার্লিন
1k
Updated: 6 months ago
  • London
  • Hong Kong
  • Paris
  • Berlin
492
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই