আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

Updated: 1 month ago
  • লুব্ধক
  • সূর্য
  • প্রক্সিমার্সেন্টরাই
  • ধ্রুবতারা
2.7k
ব্যাখ্যাঃ

লুব্ধক ( ইংরেজি নাম: Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিস" নামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা। লুব্ধক বলতে মূলত "সিরিয়াস এ" তারাটিকে বোঝায়। 

এর একটি প্রতিবেশী শ্বেত বামন তারা আছে যার নাম "সিরিয়াস বি"। লুব্ধকের আপাত প্রভা -১.৪৭ যা আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে দু’গুণ বেশি উজ্জ্বল। জোড়া তারার উজ্জ্বল তারাটি হল প্রধান সারণীর বর্ণালী টাইপ A০ অথবা A১, যার নাম সিরিয়াস A, আর সেটির সঙ্গী তারা একটি ম্লান শ্বেত বামন, যাকে সিরিয়াস B বলা হয়। তারা একে অপরকে ৫০ বছরে একবার প্রদক্ষিণ করে, সেই সময়ে তাদের মধ্যে দূরত্ব ৮.২ থেকে ৩১.৫ জ্যোতির্বিদ্যা এককের মধ্যে ওঠানামা করে।

লুব্ধক এত উজ্জ্বল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্বলতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী। লুব্ধক ধীরে ধীরে সৌরমণ্ডলের নিকটবর্তী হচ্ছে; এ কারণে আগামী ৬০,০০০ বছরে এর উজ্জ্বলতা সামান্য বৃদ্ধি পাবে। এই সময়ের পর লুব্ধক সৌরমণ্ডল থেকে দূরে সরে যাবে কিন্তু আরো ২,১০,০০০ বছর লুব্ধক পৃথিবীর আকাশে উজ্জ্বল তারা হিসেবেই থাকবে।

লুব্ধক জগৎ দুটি তারার সমন্বয়ে গঠিত। "সিরিউস এ" এর ভর সূর্যের ভরের প্রায় দ্বিগুণ এবং এর ঔজ্জ্বল্য সূর্যের ২৫ গুণ। কিন্তু এর ঔজ্জ্বল্য অন্যান্য তারা হতে কম যেমন "ক্যানোপাস" বা "রাইজেল"। জ্যোতির্বিজ্ঞানীদের মতে লুব্ধক জগৎ -এর জন্ম ২০০০-৩০০০ লক্ষ বছর পূর্বে। তুলোনামুলক ভারী তারাটি "সিরিউস বি" ১২০০ লক্ষ্য বছর পূর্বে শ্বেত বামন তারায় পরিণত হয়েছে।

রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে উজ্জ্বল আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদেরকে নক্ষত্র বলে।

  • ধ্রুবতারা একটি নক্ষত্র।
  • সবচেয়ে বড় নক্ষত্র বেটেলগম (সূর্যের চেয়ে ৫০০ গুণ বড়) 
  • পৃথিবীর নিকটতম নক্ষত্র- সূর্য।
  •  পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র- প্রক্সিমা সেন্টারাই।
  • আকাশের উজ্জ্বলতম নক্ষত্র Sirius বা লুব্ধক

Related Question

View All
Updated: 1 month ago
  • ভেগা
  • সেটাম
  • নেচুলা
  • প্রক্সিমা সেন্টেরাই
111
Updated: 1 year ago
  • Pure White
  • Pure Orange
  • Red
  • Blue
  • None of these
992
  • বলকাম
  • সেটাম
  • নেবুলা
  • প্রক্সিমা সেন্টোরাই
4.2k
Updated: 1 month ago
  • star
  • planet
  • asteroid
  • None of the Above
552
Updated: 8 months ago
  • লুব্ধক
  • প্রক্সিমা সেন্টার
  • ক্যাসিওপিয়া
  • এন্ড্রোমিডা
  • কোনটিই নয়
2.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই