আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে দায়ের করা হয়?

Updated: 4 months ago
  • ৩৪ জন
  • ৩৫ জন
  • ৩৬ জন
  • ৩৭ জন
1.6k
উত্তরঃ

শেখ মুজিবুর রহমান ও অন্যরা মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন - এমন অভিযোগ এনে ১৯৬৮ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে পাকিস্তান সরকার। আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং। মামলায় ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি প্রধান আসামি শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় অন্যদেরও। অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে জেলের মধ্যে হত্যা করা হলে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। শেখ মুজিব ও অন্যদের মুক্তির জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন গড়ে উঠে। আন্দোলনের ডাক দেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংগ্রামী জনতার তোপের মুখে পতন হয় আইয়ুবশাসনের, মুক্তি পান শেখমুজিবসহ অন্যবন্দিরা। আগরতলা মামলার বিরুদ্ধে প্রবল যে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় তা আরো এক ধাপ এগিয়ে দেয় বাঙালির চূড়ান্ত মুক্তির সংগ্রামকে।

আগরতলা মামলা

বাঙ্গালি জাতীয়তাবাদ আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় লে. কমান্ডার মোয়াজ্জেমের নেতৃত্বে পূরববাংলাকে বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রচেষ্টায় অভিযোগ বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে নোট ৩৫ জনের বিরুদ্ধে পাকিস্তান সরকার কর্তৃক যে মামলা দায়ের করা হয় তাই আগরতলা মামলা নামে পরিচিত ।

জেনে নিই

  • পাকিস্তান সরকার দেশদ্রোহিতার মামলা করে ৩ জানুয়ারি, ১৯৬৮ খ্রিস্টাব্দে।
  • প্রথম দফায় ২৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তখনও শেখ মুজিবুর রহমান এ মামলায় অভিযুক্ত ছিলেন না
  • পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে পূর্বের ২৮ জন সহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করে।
  • 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' নামে নতুন করে মামলা দায়ের করা হয় ১৮ ই জানুয়ারি, ১৯৬৮ সালে।
  • অভিযোগ পূর্ব বাংলাকে পাকিস্তান হতে মুক্ত করে ভারতের সাথে সংযুক্তি যোগসাজশ।
  • মামলার তথ্য ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন।
  • ট্রাইব্যুনাল গঠিত হয় ২১ এপ্রিল, ১৯৬৮ সালে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন এস. এ. রহমান।
  • ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে বিচারকার্য শুরু হয় ১৯ জুন, ১৯৬৮ সালে।
  • আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

Related Question

View All
  • আগরতলা ষড়যন্ত্র
  • আগরতলা ও শেখ মুজিবুর রহমান
  • রাষ্ট্রবিরোধী আগরতলা
  • রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
1.9k
  • ৩০ জন
  • ১৫ জন
  • ৩৫ জন
  • ২৫ জন
906
  • টমাস উইলিয়ামস
  • ডগলাস কিংসফোর্ড
  • থোরগুড মার্শাল
  • অ্যাডওয়ার্ড কোক
6.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই