‘ আজাদ হিন্দ ফৌজ ‘ এর সর্বাধিনায়ক কে ছিলেন?
-
ক
মহাত্মা গান্ধী
-
খ
নেতাজী সুভাষ চন্দ্র বসু
-
গ
জওহর লাল নেহেরু
-
ঘ
সর্বদার বল্লভ ভাই পাটেল
বসু, সুভাষচন্দ্র (১৮৯৭ - ১৯৪৫) কংগ্রেস দলের বামপন্থী নেতা, ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক। সুভাষচন্দ্র বসু ছিলেন জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর চৌদ্দ সন্তানের মধ্যে নবম। জানকীনাথ বসু পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কোদালিয়া গ্রাম পরিত্যাগ করে কটকে গিয়ে বাস করতে থাকেন এবং সেখানেই ২৩ জানুয়ারি ১৮৯৭ - এ সুভাষচন্দ্রের জন্ম হয়। কটকেই তিনি বড় হন এবং ম্যাধমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেন। প্রেসিডেন্সি কলেজে তাঁর উচ্চশিক্ষা শুরু হয়। তবে জনৈক ইউরোপীয় শিক্ষকের সাথে কথিত অসদাচরণের জন্য তাঁকে ঐ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই ডিস্টিংকশনসহ দর্শনশাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। আই.সি.এস পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি ১৯১৯ সালে ইংল্যান্ড যান এবং সাফল্যের সাথে কাঙ্ক্ষিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন। কিন্তু অনতিবিলম্বে তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়ে চিত্তরঞ্জন দাশএর নেতৃত্বে ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে যোগ দেন।
১৯২৪ সালে সুভাষ বসুকে কলকাতা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত করা হয়। ঐ বছরই জঙ্গি জাতীয়তাবাদীদের সাথে ঘনিষ্ঠতার জন্য তাঁকে কারারুদ্ধ করা হয়। স্বাস্থ্যগত কারণে তাঁকে ১৯২৭ সালে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি বাংলা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হন।
Related Question
View All-
ক
চিত্তরঞ্জন দাস
-
খ
এ কে ফজলুল হক
-
গ
মনি সিংহ
-
ঘ
সুভাসচন্দ্র বসু
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন