আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে -

Updated: 1 week ago
  • তাপমাত্রার উপর
  • চাপের উপর
  • আয়তনের উপর
  • গ্যাসের প্রকৃতির উপর
4.2k
ব্যাখ্যাঃ

তাপমাত্রার উপর। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তার তাপমাত্রার উপর নির্ভর করে, তার চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। একে মেয়ারের প্রকল্প (Mayer's hypothesis) বলা হয়।

আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হল তার অণুগুলির গতিশক্তি এবং আন্তঃআণবিক বলের শক্তির যোগফল। তাপমাত্রা বাড়লে অণুগুলির গতিশক্তি বাড়ে, ফলে অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। চাপ বাড়লে আন্তঃআণবিক বলের শক্তি বাড়ে, কিন্তু এটি অভ্যন্তরীণ শক্তির তুলনায় খুব ছোট, তাই চাপের পরিবর্তন অভ্যন্তরীণ শক্তিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। আয়তন বাড়লে অণুগুলির মধ্যে দূরত্ব বাড়ে, ফলে আন্তঃআণবিক বলের শক্তি কমে যায়, কিন্তু এটিও অভ্যন্তরীণ শক্তির তুলনায় খুব ছোট, তাই আয়তনের পরিবর্তন অভ্যন্তরীণ শক্তিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।

বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আদর্শ গ্যাসের মতো শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে না। চাপ এবং আয়তনও অভ্যন্তরীণ শক্তিকে প্রভাবিত করে, তবে তা আদর্শ গ্যাসের তুলনায় অনেক কম।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
2 years ago

আগুনের কাছে একটি ধাতব বস্তু ধরলে দেখা যায়, সেটি বেশ গরম হয়ে ওঠেছে। আমাদের কাছে মনে হয় আগুন থেকে 'একটা কিছু' বস্তুতে এসে একে উত্তপ্ত করে তুলেছে। এই একটা কিছুই হচ্ছে তাপ।

প্রকৃতপক্ষে তাপ কোনো পদার্থ নয়, তাপ হচ্ছে একটা প্রক্রিয়া যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। প্রকৃতিতে শক্তি বিভিন্নরূপে বিরাজ করে; যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, অভ্যন্তরীণ শক্তি ইত্যাদি । যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি প্রভৃতির প্রকৃতি সহজেই বোঝা যায় কিন্তু অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কী বুঝি? যখন কোনো বস্তুকে উত্তপ্ত করা হয়, তখন এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং এই শক্তি হ্রাস পায় যখন একে শীতল করা হয়। প্রত্যেক বস্তুর ভেতরই একটি শক্তি থাকে যার দ্বারা এটি কাজ করতে পারে। এই শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই শক্তিই অভ্যন্তরীণ শক্তি। প্রকৃতপক্ষে পদার্থের অণুগুলোর রৈখিক গতি, পরমাণুর কম্পন ও আবর্তন, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের গতির প্রভাবে অভ্যন্তরীণ শক্তির উদ্ভব হয়।

প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে, বা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত শক্তিকেই অভ্যন্তরীণ বা অন্তস্থ শক্তি বলে।

কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তির মানের চেয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অধিক গুরুত্বপূর্ণ। কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার চাপ (p), আয়তন (V) এবং তাপমাত্রা (T) এর সাথে সাথে আরো কিছু ভৌত ধর্ম যেমন আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ ইত্যাদির ওপর। দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণতর বস্তুটি শীতল হয় এবং শীতলতর বস্তুটি উত্তপ্ত হয় এবং ক্রমান্বয়ে বস্তু দুটি একই উষ্ণতা প্রাপ্ত হয়। এরকম হলে আমরা বলি বস্তু দুটি তাপীয় সমতায় পৌঁছেছে। দুটি বস্তুর তাপীয় সমতায় পৌঁছার জন্য উষ্ণতর বস্তুটির অভ্যন্তরীণ শক্তি হ্রাস এবং শীতলতর বস্তুটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। একটি বস্তু থেকে অন্য বস্তুতে তাপ শক্তি স্থানান্তরের ফলে বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলেই তার তাপমাত্রার পরিবর্তন হয়।

Related Question

View All
  • তাপশক্তি
  • গতিশক্তি
  • বিভবশক্তি
  • অন্তঃস্থ শক্তি
48
Updated: 1 week ago
  • চাপের উপর
  • তাপমাত্রার উপর
  • আয়তনের উপর
  • সবগুলোর উপর
115
  • লোহার দণ্ডের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে।
  • পানির অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে।
  • লোহার দণ্ডের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে।
  • পানির অন্তঃস্থ শক্তি একই থাকবে।
215
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই