আদর্শ জাতি গঠনে সহায়ক কোনটি:
আদর্শ জাতি গঠনে সহায়ক কোনটি:
-
ক
উন্নত শিক্ষা
-
খ
চিত্ত বিনোদন
-
গ
সুশৃঙ্খল গৃহ পরিবেশ
-
ঘ
সলো স্বাস্থ্য
গৃহ- তোমরা নিশ্চয়ই শুনেছ যে, আদিম যুগের মানুষ আমাদের মতো গৃহে বাস করত না। হিংস্র বন্য প্রাণীর আক্রমণ এবং ঝড়, বৃষ্টি, শীত-তাপ ইত্যাদির কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা শুধু একটা আশ্রয়স্থল খুঁজে নিত। এই আশ্রয়স্থলগুলো ছিল বন জঙ্গল, বড় গাছ, পাহাড়ের গুহা ইত্যাদি।
পরবর্তীতে মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ শিখল, তখন তারা একত্রিত হয়ে পরিবার গঠন করল। পরিবারের সদস্যদের বসবাসের জন্য তারা গৃহের প্রয়োজন অনুভব করল এবং গৃহ নির্মাণ করতে শিখল। এভাবে গৃহের সূচনা হলো।
আমরা বলতে পারি, গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি চাহিদা পূরণ হয়। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটাও মজবুত হয়।
গৃহ পরিবেশ- প্রতিটি মানবশিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশের সবকিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর।
গৃহ পরিবেশের মধ্যে থাকে-
- বিভিন্ন ঘর বা কক্ষ
- ছাদ/চালা
- বারান্দা
- আঙিনা ইত্যাদি
পরিবারের সদস্যদের সবরকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার। আমরা সবাই শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই পরিবেশেই বসবাস করি, তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। এখান থেকেই আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। গৃহ পরিবেশের মধ্যে অবস্থান করে আমরা বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করে থাকি। ফলে আমাদের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। আর তাই গৃহ পরিবেশটাও হওয়া দরকার পরিচ্ছন্ন, স্বাস্থ্য-সম্মত এবং সুশৃঙ্খল। তাহলেই গৃহের মানুষগুলো সুস্থ ও সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে যা আদর্শ জাতি গঠনে সহায়ক হবে। গৃহের সব পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখা দরকার। সেজন্য গৃহে যে সব ব্যবস্থা থাকতে হবে-
- সূর্যের আলো প্রবেশ ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকা।
- বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা।
- গৃহের ভিতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার রাখা।
- ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা।
- গৃহে সৃষ্ট ধোঁয়া নির্গমনের ব্যবস্থা থাকা।
- গৃহের আঙিনায় জায়গা থাকলে সেখানে ছোট-বড় গাছ এবং প্রয়োজনে টবে বিভিন্ন গাছ লাগানো ।

শহর ও গ্রামে গৃহের ধরন আলাদা হয়। শহরে পাকা বাড়ি তৈরি হয় ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে।
আর গ্রামে সাধারণত কাঁচা বাড়ি দেখা যায়। যেগুলো টিন, কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে তৈরি।
| কাজ ১- গৃহের পরিবেশ রক্ষায় তুমি কী কী করতে পারো, তার একটা তালিকা তৈরি করো। কাজ ২- গ্রামের একটি গৃহ ও শহরের একটি গৃহের তুলনা করো। |
Related Question
View Allরুমার ভালো আচরণের পিছনে কোনটির অবদান সবচেয়ে বেশি?
-
ক
গৃহ পরিবেশ
-
খ
বিদ্যালয়ের পরিবেশ
-
গ
খেলার পরিবেশ
-
ঘ
সামাজিক পরিবেশ
উক্ত পরিবেশ দরকার
i. শারীরিক ও মানসিক সুস্থতার জন্য
ii. দায়িত্বশীল হওয়ার জন্য
iii. আদর্শ জাতি গঠনের জন্য
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
নীপা পরিবারের গৃহিণী। সে তার পরিবারের সদস্যদের সব ধরনের বিকাশের জন্য কোনটির ব্যবস্থা করবে?
-
ক
সুন্দর গৃহ পরিবেশ
-
খ
উন্নত খাবার
-
গ
দামি আসবাবপত্র
-
ঘ
উপযুক্ত পোশাক
পরিবারের সুখ, শান্তি এবং মানসিক ও শারীরিক সুস্থতা নির্ভর করে কিসের ওপর?
-
ক
পরিবারের সদস্য
-
খ
পুষ্টিকর খাদ্য
-
গ
বুর্চিশীল আসবাবপত্র
-
ঘ
গ্রহ পরিবেশ
আদিম যুগের মানুষের আশ্রয়স্থল ছিল
i. বন জঙ্গল
ii. পাহাড়ের গৃহা
iii. বড় গাছ
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত গৃহ পরিবেশে যেসব ব্যবস্থা থাকতে
হবে
i. বাতাস চলাচলের
ii. উন্নত খাবারের
iii. মলমূত্র নিষ্কাশনের
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন