আবিষ্ট তড়িৎচালক বিদ্যুৎপ্রবাহের দিক সম্পর্কে কে সুস্পষ্ট ধারনা দেন?

Updated: 1 year ago
  • মাইকেল ফ্যারাডে
  • লেনজ
  • কুলম্ব
  • ওয়েরস্টেড
421
ব্যাখ্যাঃ

আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎপ্রবাহের দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন বিজ্ঞানী লেনজ (Lenz)। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সূত্র আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎপ্রবাহের মান সম্পর্কে ধারণা দিলেও এর দিক সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দেয় না। ১৮৩৪ সালে বিজ্ঞানী হেনরিখ ফ্রেডরিখ লেনজ (Heinrich Friedrich Lenz) এই দিক নির্দেশকারী সূত্রটি প্রদান করেন, যা লেনজের সূত্র (Lenz's Law) নামে পরিচিত। লেনজের সূত্র অনুসারে, আবিষ্ট তড়িৎপ্রবাহের দিক এমন হয় যে, যে কারণে এর সৃষ্টি, সেই কারণকেই এটি বাধা দেয়। এটি মূলত শক্তির নিত্যতা সূত্রের (Law of Conservation of Energy) একটি প্রকাশ।

অন্যান্য অপশনগুলোর অবদান:

        
  • মাইকেল ফ্যারাডে: তিনি তড়িৎচুম্বকীয় আবেশ (Electromagnetic Induction) আবিষ্কার করেন এবং এর মূল নীতিগুলো প্রদান করেন। তার সূত্র আবিষ্ট তড়িৎচালক বলের মান (magnitude) গণনা করতে ব্যবহৃত হয়, কিন্তু দিক (direction) নয়।
  •     
  • কুলম্ব: তিনি কুলম্বের সূত্র (Coulomb's Law) প্রদান করেন, যা দুটি স্থির আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বৈদ্যুতিক বলের মান নির্দেশ করে। এটি তড়িৎচুম্বকীয় আবেশের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
  •     
  • ওয়েরস্টেড: তিনি আবিষ্কার করেন যে, একটি তড়িৎপ্রবাহ একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটি তড়িৎচুম্বকত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু আবিষ্ট তড়িৎপ্রবাহের দিক নির্ধারণ করে না।
Satt AI
Satt AI
1 month ago

 আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য বিজ্ঞানী লেঞ্জ একটি সূত্র প্রদান করেন। এটি লেঞ্জের সূত্র নামে পরিচিত। এই সূত্রটিকে তাড়িতচৌম্বক আবেশের তৃতীয় সূত্রও বলা হয়। 

সূত্র : যে কোনো ভাড়িতচৌম্বক আবেশের বোর জাবিষ্ট তড়িচ্চালক শক্তি যা প্রবাহের দিক এমন হয় যে, তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। 

সুতরাং লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট তড়িচ্চালক শক্তি ও প্রবাহের দিক জানতে পারি। 

(5.6) সমীকরণের  Ndφdtরাশির আগে যে ঋণাত্মক চিহ্ন বসানো হয়েছে এ কারণেই। সুতরাং

=-Ndφdt… (5.7)

লেঞ্জের সূত্রের ব্যাখ্যা

চিত্র :৫.৬

    দক্ষিণ মেরু যখন ভেতরে প্রবেশ করা হয় তখন গ্যালভানোমিটারের কাঁটা বাম দিকে সরে যাবে। এর অর্থ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে A থেকে B এর দিকে। আবিষ্ট তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্দেশ করছে বর্তনীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির উদ্ভব হয়েছে যার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ডান দিক থেকে দেখলে দেখা যাবে যে কুণ্ডলীতে আৰ্টিষ্ট প্রবাহ ঘড়ির কাঁটার গতির দিকে চলছে (চিত্র ৫.৬)।

   চুম্বকটিকে যখন কুণ্ডলীর মধ্যে স্থির অবস্থায় রাখা হয় তখন গ্যালভানোমিটারের কাঁটা নড়বে না। এর অর্থ হচ্ছে বর্তনীতে কোনো আবিষ্ট প্রবাহ নেই।

দক্ষিণ মেরুকে কুণ্ডলী থেকে বাইরে নেওয়ার সময় গ্যালভানোমিটারের কাঁটা ডান দিকে সরে যাবে। এর অর্থ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে B থেকে A এর দিকে। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পূর্ববর্তী প্রবাহের বিপরীত তাই গ্যালভানোমিটারের কাঁটার বিচ্যুতিও বিপরীতমুখী । ডান দিক থেকে দেখলে দেখা যাবে যে, কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে চলছে (চিত্র ৫.৭)

চিত্র :৫.৭

ধরা যাক, একটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে একটি তারের কুণ্ডলীর দিকে নেওয়া হচ্ছে [চিত্র ৫.৮]। তাড়িত চৌম্বক আবেশের ফলে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহের উদ্ভব হবে। এখন এই তড়িৎপ্রবাহের অভিমুখ এমন হবে যেন তা তার উৎপত্তির কারণ অর্থাৎ চুম্বকের গতিকে বাধা দিবে। 

 চিত্র :৫.৮

   এটি সম্ভব যদি দক্ষিণ মেরুর সম্মুখস্থ কুণ্ডলীর তলে দক্ষিণ মেরুর উদ্ভব হয়। এখন সলিনয়েডের নিয়ম থেকে আমরা জানি যে, যেদিক থেকে দেখলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার গতির দিকে প্রবাহিত হয় সেদিকটি হবে দক্ষিণ মেরু। সুতরাং চুম্বকটিকে বিকর্ষণ করতে হলে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিক বরাবর চলবে। আবার চুম্বকের দক্ষিণ মেরুটিকে কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কুণ্ডলীটি চুম্বকটিকে আকর্ষণ করবে। সুতরাং প্রবাহের দিক এমন হবে যেন চুম্বকের নিকটবর্তী কুণ্ডলী তলে উত্তর মেরুর আবির্ভাব হয়। সেটি একমাত্র সম্ভব যদি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে হয়। এভাবে আমরা আবিষ্ট তড়িচ্চালক শক্তি ও তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে পারি ।

লেঞ্জের সূত্র এবং শক্তির নিত্যতা

Lenz's Law and Conservation of Energy

       তাড়িতচৌম্বক আবেশের ফলে আমরা দেখতে পাই যে, কোনো বন্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। আপাতদৃষ্টিতে এটি শক্তির নিত্যতার সূত্রের ব্যতিক্রম বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে তাড়িতচৌম্বক আবেশে শক্তির নিত্যতা সূত্র বিরোধী কোন ঘটনা ঘটে না। লেঞ্জের সূত্র থেকেই আমরা তা প্রমাণ করতে পারি। লেঞ্জের সূত্র থেকে আমরা জানি, কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি এর সৃষ্টির কারণকেই বাধা দেয় । কোনো কুণ্ডলী ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের উদ্ভব হয় যা ঐ আপেক্ষিক গতিকে বাধা দেয়। সুতরাং ঐ গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। এই যান্ত্রিক শক্তিই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। সুতরাং তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া শক্তির নিত্যতা সূত্র মেনে চলে।

Related Question

View All
  • দুইটিতেই clockwise

  • দুইটিতেই anticlockwise

  • প্রথমটিতে clockwise ও দ্বিতীয়টিতে anticlockwise

  • প্রথমটিতে anticlockwise ও দ্বিতীয়টিতে clockwise

41
  • উত্তর মেরু
  • দক্ষিণ মেরু
  • নিরপেক্ষ মেরু
  • চৌম্বক উদকূট
63
  • ফ্যারাডের সূত্র
  • লেনজের সূত্র
  • ফ্লেমিং এর বামহস্ত সূত্র
  • ফ্লেমিং এর ডানহস্ত সূত্র
610
  • অ্যাম্পিয়ারের সূত্র
  • লরেঞ্জের সূত্র
  • লেঞ্জের সূত্র
  • ফ্যারাডের সূত্র
1.1k
  • লেনজের সূত্র দ্বারা
  • ফ্যাবাজ সূত্র দ্বারা
  • ফ্লেমিং সূত্র দ্বারা
  • গুহমের সূত্র দ্বারা
824
  • লেনজের সুত্র দ্বারা
  • ফ্যারাডের সুত্র দ্বারা
  • ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা
  • কোনটিই নয়
430
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই