”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন?

Updated: 5 months ago
  • সুকান্ত ভট্টাচার্য
  • সমর সেন
  • জসীমউদ্‌দীন
  • আল মাহমুদ
7.1k
উত্তরঃ

”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন” - কবি সমর সেন বলেছেন।

সমর সেন ( জন্ম: ১০ অক্টোবর, ১৯১৬ — মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা - উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।[১] তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।

সমর সেন (১০ অক্টোবর ১৯১৬ – ২৩ আগস্ট ১৯৮৭)
সমর সেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা-উত্তর কালের ভারতীয় কবি ও সাংবাদিক। তিনি শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।

জন্ম ও শিক্ষাজীবন:
কলকাতার বাগবাজারে ১৯১৬ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতার নাম অরুণচন্দ্র সেন। আদি নিবাস ঢাকার সুয়াপুর। ১৯৩২ সালে ম্যাট্রিক পাশ করেন। ১৯৩৬ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরাজী সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৩৮ সালে ইংরাজী ভাষা ও সাহিত্যের এম.এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন।

কর্মজীবন:
কিছু সময় অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকার পর পুরো জীবন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। স্টেটসম্যান পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। ১৯৫৭ সালে রাশিয়ান সাহিত্য অনুবাদের জন্য সোভিয়েত ইউনিয়নে যান। পরে হিন্দুস্থান স্ট্যান্ডার্ডনাও পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। নিজ প্রতিষ্ঠিত ইংরেজি পত্রিকা ফ্রন্টিয়ার-এর সম্পাদক হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কাজ করেছেন।

কাব্যবিষয় ও বৈশিষ্ট্য:
৭১ বছরের জীবনে মাত্র ১২ বছর (১৯৩৪–১৯৪৬) কাব্যসাধনা করেন। নগর জীবনের ক্লেদ ও ক্লান্তি, মধ্যবিত্ত জীবনের প্রতি অবজ্ঞা এবং সংগ্রামী গণচেতনাকে তিনি কবিতায় তুলে ধরেছেন। রোমান্টিকতা বর্জিত, তীক্ষ্ণ ভাষায় লেখা তার কবিতা সাহিত্যজগতে আলাদা স্থান অধিকার করেছে। স্বাধীনোত্তর কালে বিপ্লবী বামপন্থী চিন্তাধারার সমর্থক ছিলেন।

কাব্যগ্রন্থ:

  • কয়েকটি কবিতা (১৯৩৭)

  • গ্রহণ (১৯৪০)

  • নানা কথা (১৯৪২)

  • খোলা চিঠি (১৯৪৩)

  • তিন পুরুষ (১৯৪৪)

  • সমর সেনের কবিতা (কবিতাসংগ্রহ, ১৯৫৪)

গদ্যগ্রন্থ:

  • বাবু বৃত্তান্ত (আত্মজীবনী, ১৯৭৮)

মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭

Related Question

View All
Updated: 7 months ago
  • কবিতা
  • কাব্য পরিক্রমা
  • কয়েকটি কবিতা
  • বাঙ্গলার কাব্য
2.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই