আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে ---
-
ক
৪ জুলাই ১৭৭৬
-
খ
৭ জুলাই ১৭৭৬
-
গ
৪ জুলাই ১৭৭৮
-
ঘ
৫ জুলাই ১৭৭৫
যুক্তরাজ্যের নাগপাশ থেকে মুক্তির জন্য উত্তর আমে১৩ টি উপনিবেশ একত্রে, ৪ জুলাই ১৭৭৬ সেনাপতি জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করে।
সঠিক উত্তর - ৪ জুলাই ১৭৭৬।
মার্কিন যুক্তরাষ্ট্র | |
| আবিষ্কারক | ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। |
| নামকরণ | আমেরিগো ভেসপুচির নামানুসারে। |
| স্বাধীনতা লাভ | ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে। |
| স্বাধীনতা দিবস | ৪ জুলাই। |
| স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক | জর্জ ওয়াশিংটন। |
| স্বাধীনতা যুদ্ধের অবসান | ১৭৮৩ সালে 'প্যারিসের শান্তি চুক্তি'র মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে। |
| রাজধানী | ওয়াশিংটন ডিসি (District of Colombia) |
| মুদ্রা | মার্কিন ডলার |
| ভাষা | ইংরেজি |
| আয়তন | ৯৮,২৬,৬৭৫ বর্গকি.মি বা ৩৭,৯৪,১০০ বর্গমাইল। |
| অঙ্গরাজ্য | ৫০টি। প্রতিটি অঙ্গরাজ্যে সিনেট সদস্য ২জন। ৫০টি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। |
| সর্বশেষ অঙ্গরাজ্য | হাওয়াই |
| পতাকায় তারকা | ৫০টি। |
| ফেডারেল জেলা | ১টি (District of Colombia) |
| স্বশাসিত অঞ্চল | ৫টি। |
| বৃহত্তম অঙ্গরাজ্য | ক্যালিফোর্নিয়া (জনসংখ্যায়), আলাস্কা (আয়তনে)। |
| ক্ষুদ্রতম অঙ্গরাজ্য | উওমিং (জনসংখ্যায়), রোডস দ্বীপপুঞ্জ (আয়তনে)। |
| আইনসভা | কংগ্রেস (দ্বিক্ষবিশিষ্ট)। ডিস্ট্রিক অব কলম্বিয়া থেকে আইনসভার উচ্চকক্ষ সিনেটে কোনো প্রতিনিধি থাকে না। |
| ১ম প্রেসিডেন্ট | জর্জ ওয়াশিংটন |
| প্রেসিডেন্ট | ডোনাল্ড ট্রাম্প (৪৭তম) |
রাজনৈতিক ইতিহাস:
১৬০৭ সালে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তোলে। এটাই ছিল উত্তর আমেরিকা মহাদেশে ব্রিটেনের প্রথম উপনিবেশ। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তোলে। যুক্তরাজ্যের রাজা তৃতীয় জর্জ এর স্বেচ্ছাচারিতা, ১৭৬৪ সালের সুগার অ্যাক্ট, ৫ মার্চ, ১৭৭০ সালের বোস্টন হত্যাকাণ্ড প্রভৃতি কারণে যুক্তরাজ্যের ১৩টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে। টমাস জেফারসনের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি স্বাধীনতার ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করে। এ ঘোষণাপত্রে ৫৬ জন প্রতিনিধি স্বাক্ষর করেন। স্বাক্ষরকারীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন বেঞ্জামিন ফ্রাংলিন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হন জর্জ ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রত্যক্ষভাবে সাহায্য করে। ১৭৭৮ সালে ফ্রান্স উপনিবেশসমূহের সাথে একটি সামরিক চুক্তি করে। এ সামরিক চুক্তি অনুযায়ী ফ্রান্স উপনিবেশসমূহকে অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করে এবং আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌবাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে। মার্কিন ও ফ্রান্সের সৈন্যদের সম্মিলিত প্রতিরোধে ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিশ অবরুদ্ধ হয়ে ১৭৮১ সালে আত্মসমর্পণ করেন। ২০ মার্চ, ১৭৮২ সালে ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাব গৃহীত হয় এবং ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য ভার্সাইতে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্যারিসের শাস্তি চুক্তি' নামে পরিচিত। চুক্তি ৪টি হলোঃ
১. প্যারিস চুক্তি: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিসে ১টি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'প্যারিস চুক্তি' নামে পরিচিত।
২. ভার্সাই চুক্তি: যুক্তরাজ্য-ফ্রান্স ও স্পেনের মধ্যে ভার্সাইয়ে ২টি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'ভার্সাই চুক্তি' নামে পরিচিত।
৩. যুক্তরাজ্য ও ডাচদের মধ্যে ১টি চুক্তি প্যারিসে স্বাক্ষরিত হয়।
Related Question
View All-
ক
১৭৭৪
-
খ
১৭৭৫
-
গ
১৭৭৬
-
ঘ
১৭৭৭
-
ক
১৭৮৭ সালে
-
খ
১৭৮৯ সালে
-
গ
১৭৭৬ সালে
-
ঘ
১৮৭৬ সালে
-
ক
১৭৭৪ সানে
-
খ
১৭৭৫ সনে
-
গ
১৭৭৬ সনে
-
ঘ
১৭৭৭ সনে
-
ক
২ জুলাই, ১৫৭৬
-
খ
৩ জুলাই, ১৭৭৬
-
গ
৪ জুলাই, ১৭৭৬
-
ঘ
৫ জুলাই, ১৮৭৬
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন