‘আলালের ঘরের দুলাল’ কার রচনা?

Updated: 2 months ago
  • ক
    টেকচাঁদ ঠাকুর
  • খ
    রামরাম বসু
  • গ
    কালিপ্রসন্ন সিংহ
  • ঘ
    রামগতি ন্যায়রত্ন
বাংলা প্যারীচাঁদ মিত্র DLRS – Peshkar - 2025 CS Cumilla – Health Assistant - 2024 BREB – Assistant Engineer - 2023 Forest Department – Office Assistant - 2023 পররাষ্ট্র মন্ত্রণালয় — সহকারী সাইফার - 2022 MOFA – Assistant Cypher - 2022 ATEO - 2015 6th BJS Preli - 2011 Primary Assistant Teacher - 2010
1.5k
ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।
প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)

বহুমুখী প্রতিভার অধিকারী প্যারীচাঁদ মিত্র বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত এবং বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তিনি ছিলেন ইয়ংবেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহের বিরোধিতা করেন এবং বিধবা বিবাহ সমর্থন করতেন। স্ত্রী শিক্ষার প্রচারে যথেষ্ঠ সক্রিয় ছিলেন।

  • প্যারীচাঁদ মিত্র ২২ জুলাই, ১৮১৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
  • তিনি 'প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স' (১৮৫৫) নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং 'বেঙ্গল টি কোম্পানি' ও 'ডারাং টি কোম্পানি' বোর্ডের ডিরেক্টর ছিলেন।
  • তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বাংলা ভাষায় তাঁর কৃতিত্বের জন্য পাদ্রি লঙ সাহেব তাঁকে 'ডিফেন্স অব বেঙ্গল' নামে ডাকতেন। প্যারীচাঁদ মিত্র ছিলেন ইয়ংবেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য।
  • রাধানাধ শিকদার সহযোগে তাঁর সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা 'মাসিক' (১৮৫৪)।
  • প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
  • তিনি ২৩ নভেম্বর, ১৮৮৩ সালে কলকাতায় মারা যান।

প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাসের নাম 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮): এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি 'টেকচাঁদ ঠাকুর' নামে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালী ভাষা' নামে পরিচিত। এ জন্য তাঁকে 'বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন।

আলালের ঘরের দুলালঃ

প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালি ভাষা' নামে পরিচিত। ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়। এ উপন্যাসের বিখ্যাত চরিত্র: মোকাজান মিঞা বা ঠক চাচা। ঠক চাচা চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র। অন্যান্য চরিত্র: ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর।

প্যারীচাঁদ মিত্রের অন্যান্য গ্রন্থগুলো;

'মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়' (১৮৫৯) 'রামারঞ্জিকা' (১৮৬০), 'গীতাঙ্কুর' (১৮৬১), 'যৎকিঞ্চিৎ (১৮৬৫), 'অভেদী' (১৮৭১), 'ডেভিড হেয়ারের জীবনচরিত' (১৮৭৮), 'এতদ্দেশীয় স্ত্রীলোকদের পূর্বাবস্থা (১৮৭৮), 'আধ্যাত্মিকা' (১৮৮০), 'বামাতোষিণী' (১৮৮১)।

প্যারীচাঁদ মিত্রের কৃষিবিষয়ক গ্রন্থগুলোঃ

'কৃষিপাঠ' (১৮৬১), 'Agriculture in Bengal' (১৮৮১)

চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম The Zamindar and Royats. এতে তিনি গরিব চাষিদে রক্ষাকবচ হিসেবে 'পঞ্চায়েত' ব্যবস্থা প্রবর্তনের দাবি করেন ।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    আলালের ঘরের দুলাল
  • খ
    কুহেলিকা
  • গ
    চঞ্চলা
  • ঘ
    সীতারাম
বাংলা প্যারীচাঁদ মিত্র ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার DLRS – Peshkar - 2025 CS Cumilla – Health Assistant - 2024 BREB – Assistant Engineer - 2023 Forest Department – Office Assistant - 2023 MOFA – Assistant Cypher - 2022 ATEO - 2015 6th BJS Preli - 2011 Primary Assistant Teacher - 2010
168
  • ক
    বিবিধার্থ সংগ্রহ
  • খ
    সংবাদ প্রভাকর
  • গ
    মাসিক পত্রিকা
  • ঘ
    বঙ্গদর্শন
বাংলা প্যারীচাঁদ মিত্র ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 47th BCS Preli - 2025 BCIC – Assistant Engineer (Commercial) - 2021
840
  • ক
    আলালের ঘরের দুলাল
  • খ
    হাজার বছর ধরে
  • গ
    মৃত্যুক্ষুধা
  • ঘ
    জোহরা
বাংলা প্যারীচাঁদ মিত্র বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি - সহকারী পরিচালক BARD – AD - 2022 BCC – Personal Assistant - 2019 MOFA – Personal Officer - 2019 Primary Education Officer - 2016 DG Food – Office Assistant cum Computer Typist - 2013 NBR ARO - 2012 26th BCS Preli - 2004 15th BCS Preli - 1993
381
  • ক
    ১৮৫০
  • খ
    ১৮৭০
  • গ
    ১৮৫৮
  • ঘ
    ১৮৯৯
বাংলা প্যারীচাঁদ মিত্র বাংলাদেশ রেলওয়ে — উপ-সহকারী প্রকৌশলী Bangladesh Railway – SAE - 2024 45th BCS Preli - 2023
1.3k
Updated: 2 months ago
  • ক
    হুতোম প্যাঁচার নকশা
  • খ
    নববিনিবিলাস
  • গ
    আলালের ঘরের দুলাল
  • ঘ
    কলিকাতা কমলালয়
বাংলা প্যারীচাঁদ মিত্র খাদ্য অধিদপ্তর — অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক BARD – AD - 2022 BCC – Personal Assistant - 2019 MOFA – Personal Officer - 2019 Primary Education Officer - 2016 DG Food – Office Assistant cum Computer Typist - 2013 NBR ARO - 2012 26th BCS Preli - 2004 15th BCS Preli - 1993
565
Updated: 2 months ago
  • ক
    কালীপ্রসন্ন সিংহ
  • খ
    প্যারীচাঁদ মিত্র
  • গ
    মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ
    নবীন চন্দ্র সেন
বাংলা প্যারীচাঁদ মিত্র সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা — স্বাস্থ্য সহকারী DLRS – Peshkar - 2025 CS Cumilla – Health Assistant - 2024 BREB – Assistant Engineer - 2023 Forest Department – Office Assistant - 2023 MOFA – Assistant Cypher - 2022 ATEO - 2015 6th BJS Preli - 2011 Primary Assistant Teacher - 2010
543
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই