আলােক রশ্মি 50° সমবর্তন কোণে প্রতিফলকের উপর আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে-

Updated: 11 months ago
  • ক
    50°
  • খ
    40°
  • গ
    90°
  • ঘ
    45°
1.2k
ব্যাখ্যাঃ

আলোর সমবর্তন (Polarization of light) সংক্রান্ত ব্রুস্টারের সূত্র (Brewster's Law) অনুযায়ী, যখন কোনো অস্বচ্ছ প্রতিফলক পৃষ্ঠে আলো সমবর্তন কোণে (Polarizing angle or Brewster's angle, \(i_p\)) আপতিত হয়, তখন প্রতিফলিত রশ্মি (Reflected ray) সম্পূর্ণ পোলারাইজড হয় এবং প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি (Refracted ray) পরস্পর লম্বভাবে থাকে।

এর অর্থ হলো, আপতন কোণ (\(i_p\)) এবং প্রতিসরণ কোণ (\(r\)) এর সমষ্টি 90° হবে।

অর্থাৎ,

\(i_p + r = 90^\circ\)

এখানে, আপতন কোণ বা সমবর্তন কোণ, \(i_p = 50^\circ\)

সুতরাং, প্রতিসরণ কোণ, \(r = 90^\circ - i_p\)

\(r = 90^\circ - 50^\circ\)

\(r = 40^\circ\)

অতএব, প্রতিসরণ কোণের মান হবে 40°।

Satt AI
Satt AI
2 months ago

আলোকীয় ঘটনা ব্যতিচার ও অপবর্তন ব্যাখ্যার জন্য আমরা আলোর তরঙ্গ প্রকৃতি ব্যবহার করেছি। এখন আমরা সমবর্তন আলোচনা করব এবং দেখাব যে, তাড়িতচৌম্বকীয় তরঙ্গ হলো আড় তরঙ্গ ।

কোনো তরঙ্গের কম্পনের ওপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটা নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে তবে তাকে সমবর্তন বলে।

আমরা জানি যে, তরঙ্গ দু'রকম হতে পারে-দীঘল তরঙ্গ ও আড় তরঙ্গ। এ দু ধরনের তরঙ্গকে এভাবে পৃথক করা যেতে পারে যে, আড় তরঙ্গকে সমবর্তিত বা পোলারায়িত করা যায় কিন্তু দীঘল তরঙ্গকে সমবর্তিত করা যায় না ।

চিত্র :৭.১৩

তরঙ্গ সঞ্চালনের অভিমুখ যে তলে অবস্থিত আড় তরঙ্গের সকল কম্পন যদি সেই সমতলে থাকে তাহলে তাকে সমতল- সমবর্তিত (plane polarized) বা রৈখিক সমবর্তিত (linearly polarized) বলা হয়।

৭.১৩ নং চিত্রে দুটি তার দেখানো হয়েছে যাদের বরাবর আড় তরঙ্গ অগ্রসর হচ্ছে। তরঙ্গ A, XY-তলে সমতল সমবর্তিত এবং তরঙ্গ B. XZ তলে সমতল সমবর্তিত। প্রতিটি তরঙ্গ কোনো বাধা না পেয়ে এর আনুষঙ্গিক চির দিয়ে বেরিয়ে যেতে পারে (চিরগুলো যদি চিত্রের মতো দিকাভিমুখী থাকে)। কিন্তু চির A কে OX-অক্ষের চারদিকে 90° ঘুরানো হলে এটি OX-এর সমান্তরাল হয়ে যায় এবং তরঙ্গ A এর চির দিয়ে যেতে অক্ষম হয়ে যায়। দীঘল তরঙ্গের ক্ষেত্রে এরকম প্রভাব কখনো ঘটে না।

 আলোক তরঙ্গ ও সমবর্তন (Light Waves and Polarization)

E→, B→ এবং আলোর বেগের অভিমুখ

আলোক তরঙ্গ এক প্রকার তাড়িতচৌম্বকীয় তরঙ্গ। এর সাথে সংশ্লিষ্ট আছে তড়িৎ ক্ষেত্র  E→এবং চৌম্বকক্ষেত্র B→  । আলোক তরঙ্গের কম্পন হলো  E→এবং B→  এর পর্যায়বৃত্ত পরিবর্তন। এদের পর্যায়বৃত্ত কম্পনের কম্পাঙ্ক সমান। E→এবং  B→ পরস্পর লম্ব এবং উভয়ই সর্বদা আলোক তরঙ্গ সঞ্চালনের দিক তথা আলোর বেগের দিকের সাথে লম্ব। অর্থাৎ  E→এবং  B→ এর দিক সর্বদা এমন হবে যাতে ভেক্টর গুণফল E→ x B→  এর অভিমুখ আলোর বেগের অভিমুখ নির্দেশ করে ।

চিত্র :৭.১৪

৭.১৪ চিত্রে দেখা যাচ্ছে আলোক সঞ্চালনের অভিমুখ X - অক্ষ বরাবর। সুতরাং E→ ভেক্টর XY সমতলে এবং B ভেক্টর -> -> XZ সমতলে কম্পনশীল। এখানে উল্লেখযোগ্য যে, E→x  B→ অর্থাৎ E→ এবং  B→ ভেক্টর গুণফলের দিক আলোর বেগের দিক নির্দেশ করলেও  E→এবং  B→ এর ভেক্টর গুণফলের মান কিন্তু আলোর বেগের মান তথা আলোর দ্রুতি নির্দেশ করে না। বরং E ও B এর অনুপাত অর্থাৎ E/B-ই হচ্ছে আলোর দ্রুতির সমান ।

সুতরাং EB=c

Related Question

View All
  • ক
    প্রতিসরণ
  • খ
    সমবর্তন
  • গ
    অপবর্তন
  • ঘ
    ব্যতিচার
33
Updated: 1 week ago
  • ক
    এক্স-রে
  • খ
    শব্দ তরঙ্গ
  • গ
    রেডিও তরঙ্গ
  • ঘ
    সাধারণ আলো
124
  • ক
    একটি আড় তরঙ্গ
  • খ
    একটি লম্বিক তরঙ্গ
  • গ
    এক ধরনের তরঙ্গ
  • ঘ
    বস্তু তরঙ্গ
91
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই