ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

Updated: 6 months ago
  • তুরস্কে
  • গ্রিসে
  • ইতালিতে
  • স্পেনে
32.1k
উত্তরঃ

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

ট্রয় (গ্রিক: Τροία, ত্রোইয়া, অথবা Ίλιον, ইলিয়ন; লাতিন ভাষায়: Trōia, Īlium; হিত্তীয় ভাষায়: Wilusa বা Truwisa) একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই শহর এবং সংশ্লিষ্ট যুদ্ধের বর্ণনা প্রাচীন গ্রিসের অনেক মহাকাব্যেই দেখা যায়। বিশেষত ইলিয়াড-এর নাম করা যেতে পারে। হোমার রচিত অমর দুই মহাকাব্যের একটি এই ইলিয়াড। ট্রয়ের নাগরিক এবং সংস্কৃতি বোঝাতে ট্রোজান শব্দটি ব্যবহৃত হয়।

বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম। হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়। এর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে। ট্রয়ের তুর্কী নাম ত্রুভা। অর্থাৎ, আধুনিক হিসারলিক-ই সেই প্রাচীন ট্রয় নগরী। এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে।

রোমান সম্রাট অগাস্টাসের রাজত্বকালে প্রাচীন ট্রয় নগরীর ধ্বংসস্তুপের উপর ইলিয়াম নামে নতুন একটি শহর নির্মিত হয়। কনস্টান্টিনোপল প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ইলিয়াম বিকশিত হয়েছে, কিন্তু বাইজান্টাইন রাজত্বের সময় ধীরে ধীরে এর পতন হতে থাকে। ১৮৬৫ সালে ফ্রানক কার্লভার্ট ইংরেজ প্রত্নতত্ত্ববিদ সরবপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান।তিনি হিসার্লিকে এক কৃষকের কাছ থেকে এক খন্ড জমি কিনে খনন কাজ শুরু করেন। কিন্তু তা সমাপ্ত করতে পারেন নি।

১৮৭০ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিশ শ্লিমান এই এলাকায় খনন কাজ শুরু করেন। এই খনন চলতে থাকায় এক সময় প্রমাণিত হয় যে, এখানে একের পর এক বেশ কয়েকটি শহর নির্মিত হয়েছিল। সম্ভবত এই শহরগুলোরই একটি হোমারের ট্রয় (ট্রয় ৭)। অবশ্য এ নিয়ে সন্দেহ আছে। কিন্তু এটা প্রায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে, হিত্তীয় রচনায় উল্লেখিত উইলুসা শহরটি এখানেই অবস্থিত ছিল। অনেকে মনে করেন ইলিয়ন এই উইলুসা নামেরই গ্রিক সংস্করণ।

১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।

towfiq
towfiq
2 years ago
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Turkey
  • রাজধানীঃ আঙ্কারা
  • ভাষাঃ তুর্কি
  • মুদ্রাঃ লিরা

জেনে নিই

  • ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্টানটিনপল।
  • আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক পাশা ।
  • তুরস্কের ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ জুড়ে অবস্থিত।
  • তুরস্কের বন্দর নগরী- ইস্কানদারুন।
  • ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী তুরষ্কে অবস্থিত।
  • প্রচীন সভ্যতার কেন্দ্র- আনাতোলিয়া।
  • একমাত্র তুরস্কই উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে।
  • ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ককে।
  • সাইপ্রাস- গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ।

Related Question

View All
  • গ্রীসে
  • ইতালিতে
  • তুরস্কে
  • স্পেনে
30
Updated: 3 months ago
  • জর্ডান
  • মেক্সিকো
  • সুদান
  • তুরস্ক
91
  • আজারবাইজান
  • সৌদি আরব
  • ইরান
  • তুরস্ক
67
Updated: 3 months ago
  • রাশিয়া
  • তুরস্ক
  • চীন
  • উত্তর কোরিয়া
330
Updated: 3 months ago
  • তুরস্ক
  • রাশিয়া
  • ইউক্রেন
  • স্পেন
1.7k
Updated: 3 months ago
  • তুরস্ক
  • গ্রিস
  • মিশর
  • চীন
709
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই