ইন্টারপ্রেটার প্রোগ্রামকে-

Updated: 7 months ago
  • ক
    এক লাইন এক লাইন করে অনুবাদ করে
  • খ
    একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
  • গ
    একসাথে পাঁচ লাইন করে অনুবাদ করে
  • ঘ
    অর্ধেক অর্ধেক লাইন অনুবাদ করে
180
ব্যাখ্যাঃ

ইন্টারপ্রেটার (Interpreter): ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম (Translator Program), যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে (High-level language) লেখা উৎস প্রোগ্রামকে (Source code) এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং সাথে সাথে তা এক্সিকিউট (Execute) করে।

প্রোগ্রামের যেকোনো লাইনে কোনো ভুল (Error) থাকলে ইন্টারপ্রেটার তাৎক্ষণিকভাবে প্রোগ্রামটির সাময়িক প্রয়োগ বন্ধ করে দেয় এবং ব্যবহারকারীকে ভুলের বার্তা নির্দেশ করে। ভুল সংশোধন করা হলে আবার তার পরের লাইন থেকে অনুবাদ শুরু হয়। Python, Ruby, Perl ইত্যাদি ভাষায় ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়।

অপশনগুলোর সঠিকতা ও তুলনামূলক বিশ্লেষণ:

        
  • এক লাইন এক লাইন করে অনুবাদ করে: এটি ইন্টারপ্রেটারের মূল কার্যপদ্ধতি।
  •     
  • একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে: এটি কম্পাইলার (Compiler)-এর কাজ। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে অবজেক্ট কোড তৈরি করে।
  •     
  • একসাথে পাঁচ লাইন বা অর্ধেক লাইন করে অনুবাদ করা: কোনো প্রমিত অনুবাদক প্রোগ্রাম (যেমন- কম্পাইলার, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার) এভাবে খণ্ডাংশ আকারে অনুবাদ করে না।
Satt AI
Satt AI
2 months ago

বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত। যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়। ভাষা যে রকমই হোক না কেন, কম্পিউটারের প্রসেসর 1 আর 0 ছাড়া কিছু বোঝে না। তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়। এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে

বলে অনুবাদক প্রোগ্রাম। নিচে তিন ধরনের অনুবাদকের কথা বলা হলো:

অ্যাসেম্বলার (Assembler) : অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম ।

উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা, সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে— কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)। প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে। এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

কম্পাইলার (Compiler) : কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন (যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে। যেহেতু পুরো প্রোগামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

ইন্টারপ্রেটার (Interpreter) : ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে। অর্থাৎ কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, এভাবে একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ। কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তরিত হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

Related Question

View All
  • ক
    গন্তব্য প্রোগ্রাম
  • খ
    গন্তব্য প্রোগ্রাম
  • গ
    ভিজুয়াল প্রোগ্রাম
  • ঘ
    অবজেক্ট প্রোগ্রাম
78
  • ক
    কম্পাইলার (Compiler)
  • খ
    ইন্টারপ্রেটার (Interpreter)
  • গ
    অ্যাসেম্বলার (Assembler)
  • ঘ
    লিঙ্কার (Linker)
188
Updated: 1 year ago
  • ক
    ৮
  • খ
    ৪
  • গ
    ২
  • ঘ
    ৬
528
  • ক

    অ্যাসেম্বলার

  • খ

    ইন্টারপ্রেটার

  • গ

    কম্পাইলার

  • ঘ

    লিংকার

836
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই