ইমদাদ হক কেমন খেলোয়াড়?
ইমদাদ হক কেমন খেলোয়াড়?
-
ক
পেশাদার
-
খ
অপেশাদার
-
গ
জাত
-
ঘ
অনিয়মিত
ফুটবল খেলোয়াড়
জসীম উদ্দীন
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়,
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত হয়ে বিছানাতে ।
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হলো হায়,
ফুটবল-টিমে বল লরে কভু দেখিতে পাব না তায়।
প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে,
বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে।
টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি,
উপহাস যেন করিতেছে মোরে ছিপি-পরা দাঁত তুলি।
সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিষয়ে,
মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে।
বাম পায়ে বা ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা,
ভাঙা কল্পখানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা।
চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও,
মারো জোরে মারো-গোলের ভিতরে বলেরে ছঁড়িয়া দাও ।
গোল-গোল-গোল, চারদিক হতে ওঠে কোলাহলকল, জীবনের পণ,
মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল-মোদের মেসের ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আচ্ছি।
দর্শকদল ফিরিয়া চলেছে মহা-কলরব করে,
ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে।
মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি,
বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি।
সকালে সকলে দৈনিক খুশি মহা-কলরবে পড়ে,
ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে।
Related Question
View Allইমদাদ হক কোথায় থাকত?
-
ক
বাড়িতে
-
খ
মেসে
-
গ
হোস্টেলে
-
ঘ
ক্লাবে
দর্শকদল মহাকলরব করে ফিরে যাচ্ছে কেন?
-
ক
খেলায় হেরে গিয়েছে বলে
-
খ
খেলায় ইমদাদ আহত হয়েছে বলে
-
গ
খেলায় কোলাহলকল হচ্ছিল বলে
-
ঘ
খেলায় জিতে গিয়েছে বলে
ইমদাদ হকের শরীরের কোথায় মালিশ মাখানো হয়?
-
ক
কনাকে-কানে
-
খ
বুকে-পিঠে
-
গ
গিঁটে গিটে
-
ঘ
হাড়ে হাড়ে
খেলা এবং খেলায় জেতাই কার জীবনের একমাত্র লক্ষ্য?
-
ক
খেলোয়াড়ের
-
খ
ইমদাদ হকের
-
গ
মেসের চাকরের
-
ঘ
কবির
কার শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে?
-
ক
জসীমউদ্দীনের
-
খ
খেলোয়াড়ের
-
গ
ইমদাদ হকের
-
ঘ
মেসের চাকরের
প্রভাত বেলায় খেলোয়ার ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে থাকে কেন?
-
ক
বেড়াতে যাওয়ার জন্য
-
খ
খেলা অনুশীলন করতে যাওয়ার জন্য
-
গ
ব্যায়াম করার জন্য
-
ঘ
দৌড়াতে যাওয়ার জন্য
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন