”ইস্টার্ন নিউজ এজেন্সি” কোন দেশের সংবাদ সংস্থা?
-
ক
জাপান
-
খ
ভারত
-
গ
বাংলাদেশ
-
ঘ
পাকিস্তান
'ইস্টার্ন নিউজ এজেন্সি' - বাংলাদেশের সংবাদ সংস্থা।
বাংলাদেশের সংবাদ সংস্থার মধ্যে ইস্টার্ন নিউজ এজেন্সি অন্যতম।
"ইস্টার্ন নিউজ এজেন্সি" (Eastern News Agency বা সংক্ষেপে ENA) বাংলাদেশের একটি সংবাদ সংস্থা। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত হওয়া দেশের প্রথম ব্যক্তিমালিকানাধীন সংবাদ সংস্থা।
ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা) বাংলাদেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন সংবাদ সংস্থা, ১৯৭০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগেই এটি পুরোদস্ত্তর সংবাদ সংস্থায় পরিণত হয়। এই সংস্থা ঘটনাবহুল বছর ১৯৭০-৭১ সালের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জননন্দিত হয়। পরিণতিতে, পাকিস্তানের সামরিক জান্তার কোপানলে পড়ে সংস্থাটি বন্ধ হয়ে যায়। এই সংস্থার কার্যক্রম একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের পুরো সময়েই স্থগিত ছিল। স্বাধীনতার অব্যবহিত পর ১৯৭১ সালে এনা আবার কার্যক্রম শুরু করে। একজন বিশিষ্ট ব্যক্তি বা বিখ্যাত ব্যবসায়ীকে সভাপতি করে ছয় জন পরিচালক সমন্বয়ে এনা পরিচালিত হতো। প্রধান নির্বাহী হিসেবে থাকতেন ব্যবস্থাপনা পরিচালক, তিনিই সংস্থার প্রধান সম্পাদক। তিনি দশ বছরের জন্য এই পদে নির্বাচিত হতেন এবং পরবর্তী স্থায়িত্বকালের জন্য পুনর্নির্বাচন ছিল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন সাপেক্ষ। ৫১ শতাংশ শেয়ার ছিল উদ্যোক্তাদের, বাকি শেয়ার জনসাধারণ, বিশেষত ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ছিল। এই সংস্থার প্রধান কার্যালয় ঢাকায়; দেশের কতগুলি জেলা শহরে এবং লন্ডন, নিউইয়র্ক, আবুধাবি ও নয়াদিল্লীতে এর প্রতিনিধি ছিল। ছয়টি আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাস, এপি, ইউএনআই, কুনা, জিনহুয়া এবং এএনএসএ-এর সঙ্গে এনার সংবাদ-বিনিময় চুক্তি ছিল। এনা সংবাদ প্রেরণের জন্য পুরোপুরি সরকারি টেলিকম্যুনিকেশন সিস্টেমের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু অর্থনৈতিক সংকটের জন্য দুই দশকের পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে এনা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা সংবাদপত্র সরবারহ করে। বাংলাদেশে আরও কিছু নিউজ এজেন্সি রয়েছে যারা অনলাইনে নিউজ প্রদান করে। অনলাইন ভিত্তিক দেশে প্রধান নিউজ সংস্থা হলো Bdnews24.com। ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি নিউজ এজেন্সি রয়েছে যারা বিচিত্র ধরনের খবর পরিবেশন করে থাকে।
Related Question
View All-
ক
Qatar
-
খ
Iraq
-
গ
Iran
-
ঘ
Jordan
-
ক
ইউএনবি
-
খ
বাসস
-
গ
পিআইবি
-
ঘ
এনা
-
ক
A news agency
-
খ
A book
-
গ
A medical company
-
ঘ
A multi-national organization
-
ক
একটি বহুজাতিক সংস্থা
-
খ
একটি নদীর নাম
-
গ
একটি সংবাদ সংস্থা
-
ঘ
একটই গ্রন্থের নাম
-
ক
কাগজের নাম
-
খ
প্রেসক্লাবের নাম
-
গ
সংবাদ সংস্থার নাম
-
ঘ
কোম্পানির নাম
-
ক
এনা
-
খ
ইউ এনবি
-
গ
আবাস
-
ঘ
বাসস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন